সংবাদ

আগুয়েরোর রেকর্ড ভাঙলেন জাদুকরী হলান্ড

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ এএম

আগুয়েরোর রেকর্ড ভাঙলেন জাদুকরী হলান্ড
ছবি : সংগৃহীত

মাঠজুড়ে দাপট দেখাল ম্যানচেস্টার সিটি। সুযোগও তৈরি হলো একের পর এক। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। শেষ পর্যন্ত সেই গেরো ছুটালেন আর্লিং হলান্ড। নরওয়েজীয় এই স্ট্রাইকারের রেকর্ড গড়া গোলেই প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় তুলে নিল এনজো মারেসকার দল।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে কভেন্ট্রি সিটিকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে লিগের নতুন মৌসুমে টানা তিন ম্যাচে জয় অর্থাৎ জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই অবশ্য বিপদে পড়তে পারত সিটি। ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার শিশুতোষ ভুলে গোল প্রায় হজমই করে ফেলেছিল তারা। ব্যাক পাস ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে না পারায় বল জালের দিকে যাচ্ছিল, তবে গোললাইন থেকে কোনোমতে তা রক্ষা করেন তিনি। এরপর কভেন্ট্রি একটি সহজ সুযোগ নষ্ট করলে রক্ষা পায় স্বাগতিকরা।

সেই ধাক্কা সামলে ২৬ মিনিটের মাথায় গোলের দেখা পায় সিটি। অ্যান্তনিও সিমেনিয়োর নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান হলান্ড। ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগে এটি হলান্ডের ২০তম হেডে করা গোল। এর মাধ্যমে তিনি ভেঙে দিলেন ক্লাবের কিংবদন্তি সার্জিও আগুয়েরোর (১৯টি) রেকর্ড।

এই গোলের মাধ্যমে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলকও স্পর্শ করলেন হলান্ড। এর মধ্যে সিটির হয়ে ১৬৫টি, বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৮৬, রেড বুল সালজবার্গের হয়ে ২৯ এবং মোলদে এফকের হয়ে ২০টি গোল করেছেন তিনি। এ ছাড়া জাতীয় দলের হয়ে তার ঝুলিতে রয়েছে আরও ৬২ গোল।

পুরো ম্যাচে ৭৮ শতাংশ সময় বলের দখল রেখেও ব্যবধান আর বাড়াতে পারেনি সিটি। ম্যাচের ৬০ মিনিটে সিটির হয়ে অভিষিক্ত এনজো ফার্নান্দেজের পাসে হলান্ড আরও একবার জালে বল পাঠিয়েছিলেন। তবে এনজো অফসাইডে থাকায় সেই গোলটি বাতিল হয়।

১১টি শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে পারা সিটির জন্য ম্যাচটি ছিল স্রেফ হলান্ডময়। এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল সিটিজেনরা। অন্যদিকে সমান ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে রয়েছে কভেন্ট্রি সিটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

আগুয়েরোর রেকর্ড ভাঙলেন জাদুকরী হলান্ড

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত