সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় জরুরি উন্নয়নকাজের জন্য রোববার (৬ সেপ্টেম্বর) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জাহাঙ্গীর হোসেন।
বিদ্যুৎ অফিস জানায়, রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। কালিগঞ্জ ফুলতলা এলাকায় রাস্তার বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা:
উপজেলার পাউখালী, পিরোজপুর, ধূলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়ীয়া, উজায়মারি, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ডুসিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, মুড়াগাছা গোয়ালপোতা, পীরগাজন, ভদ্রখালি বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর, কলিযুগা, কুশলিয়া (আংশিক), বাজার গ্রাম, রহিমপুর সাহেবের মোড় ও মহতপুর।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস।
\

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন