সংবাদ

টেনিস

গ্যালারি থেকে গাঁজার তীব্র গন্ধ, আমি নিজেই 'হাই' হয়ে যাব

টেনিস কোর্টের বাইশ গজে বলের গতি আর রকেটের সানিয়ত লড়াইয়ের চেয়েও বেশি আলোচনায় চলে এসেছে গ্যালারি থেকে ভেসে আসা অদ্ভুত এক গন্ধ। ইউএস ওপেন চলাকালীন দর্শকদের গাঁজা সেবনের গন্ধ পাওয়ার অভিযোগ তুলেছেন বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা।তৃতীয় রাউন্ডের খেলায় কামিলা রাখিমোভার মুখোমুখি হওয়ার সময় হঠাৎ তীব্র গন্ধে খেলা থামিয়ে আম্পায়ারের কাছে নালিশ জানান এই তারকা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে রসিকতা করে তিনি বলেছেন, দর্শকরা যদি এভাবে গাঁজা সেবন করতেই থাকেন, তবে তিনি হয়তো খেলায় জেতার আগেই নিজে থেকেই 'হাই' হয়ে যাবেন।ঘটনাটি ঘটেছিল যখন সাবালেঙ্কা ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। হঠাৎ করে চারপাশের বাতাসে গাঁজার তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় খেলায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।চেয়ার আম্পায়ার ইভা আসদেরাকি-মোরকে উদ্দেশ্য করে সাবালেঙ্কা সরাসরি বলেন, কেউ একজন গাঁজা সেবন করছে, আপনারা কি একটু দেখবেন কারণ গন্ধটা অনেক তীব্র। খেলোয়াড়ের এমন অভিযোগের পর চেয়ার আম্পায়ার দ্রুত রেডিওর মাধ্যমে অন্য কর্মকর্তার সাথে যোগাযোগ করেন এবং হাত দিয়ে ধূমপান বন্ধ করার ইশারা করেন। এর কিছুক্ষণ পরেই খেলায় পুনরায় বল গড়ায়।নিউ ইয়র্ক শহরের আইন অনুযায়ী ২১ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা সেবন বৈধ হওয়ায় অনেকেই এই বিষয়টি স্বাভাবিক মনে করতে পারেন। তবে ফ্লাশিং মেডোসের মতো আন্তর্জাতিক টেনিস ভেন্যুতে খেলার সময় দর্শকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শীর্ষ এই তারকা।তিনি বলেন, ভাই আপনারা যা খুশি তা-ই করতে পারেন, ধূমপান করুন বা যতটুকু ইচ্ছা রিল্যাক্স করুন, কিন্তু দয়া করে টেনিস কোর্টের চারপাশে এসব করবেন না। যখন আপনি নিজের সেরাটা দিয়ে কোর্টে প্রতিযোগিতা করার চেষ্টা করছেন, তখন এই গন্ধ সামলানো বেশ কঠিন।যদিও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাবালেঙ্কার খেলায় কোনো দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়েনি। তিনি দারুণ পেশাদারিত্ব দেখিয়ে ৬-৩ এবং ৬-৪ গেমের সরাসরি সেটে জয় তুলে নিয়ে রাউন্ড-অব-সিক্সটিন বা শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছেন।সংবাদ সম্মেলনে তার পারফরম্যান্সের উচ্চ পর্যায় বা 'হাই' নিয়ে করা একটি প্রশ্নের জবাবে তিনি চমৎকার এই রসিকতা করেন। পরবর্তীতে প্রতিযোগিতার শেষ ষোলোর লড়াইয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রের শক্তিশালী খেলোয়াড় টেলর টাউনসেন্ডের মুখোমুখি হবেন এই বেলারুশিয়ান তারকা।

গ্যালারি থেকে গাঁজার তীব্র গন্ধ, আমি নিজেই 'হাই' হয়ে যাব