সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

দুমকিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

দুমকিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে পটুয়াখালীর দুমকি উপজেলার বাজারগুলো এখন ক্রেতাদের পদচারণায় মুখর। ঈদকে সামনে রেখে উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা বাজারসহ বিভিন্ন মার্কেটে ভিড় বাড়তে শুরু করেছে। সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও পছন্দনীয় পোশাক কিনতে সব বয়সী মানুষ ছুটে আসছেন দোকানে।

সরেজমিনে দেখা যায়, পীরতলা বাজার, নতুন বাজারের আল মামুন সুপার মার্কেট, ভার্সিটি ফার্স্ট গেট, থানা ব্রিজ এলাকার মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল দশটা থেকে বিকেল এবং ইফতারের পর থেকে রাত পর্যন্ত কেনাকাটা করছেন ক্রেতারা। বিশেষ করে নারী ও তরুণ-তরুণীদের পদচারণায় প্রাণ ফিরেছে এসব বাজারে।

ক্রেতা ও ব্যবসায়ীরা জানান, অনেকে রমজানের শুরু থেকেই কেনাকাটা শুরু করেছেন, যাতে শেষ মুহূর্তের ব্যস্ততা এড়িয়ে স্বস্তিতে ঈদ কাটানো যায়। ফলে উপজেলার বিভিন্ন মার্কেটে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।

পীরতলা বাজারের ইমান বস্ত্রালয়, মা জননী ফ্যাশন, পালকি, জুনায়েদ ফ্যাশন, প্রিয়াঙ্কা ফ্যাশন, মাসুদ রানা ফ্যাশন, মেসার্স শাহীন গাজী বস্ত্রালয়, জোনাকি বস্ত্রালয়, থানা ব্রিজের রাজীব বস্ত্রালয়, রোজ ফ্যাশন, রূপশিয়া কসমেটিক্স ও সাজঘর কসমেটিক্সের মালিকসহ একাধিক ব্যবসায়ী জানান, এবছর রমজানের শুরুতেই ঈদের বেচাকেনা শুরু হয়েছে, যা চলবে চাঁদ রাত পর্যন্ত।

ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে তারা আকর্ষণীয় সব পোশাক সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, শার্ট-প্যান্ট। দেশি পোশাকের পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি ও কাশ্মীরি পোশাকের সমাহারও রাখা হয়েছে দোকানগুলোতে। নানা নামের এসব পোশাক কিনতে আগ্রহ দেখাচ্ছেন নারী ও তরুণ-তরুণীরা।

পীরতলা বাজার বণিক সমিতি বাজারকে সাজাতে আলোকসজ্জার ব্যবস্থা করেছে।

অন্যদিকে, ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। পছন্দমতো পোশাক বানাতে তরুণ-তরুণীদের ভিড় বাড়ায় গভীর রাত পর্যন্ত চলছে সেলাই মেশিনের কাজ। অনেক দর্জি ইতিমধ্যেই নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন।

শুধু পোশাকই নয়, জুতা, স্যান্ডেল ও কসমেটিক্সের দোকানগুলোতেও বিকিকিনি জমে উঠেছে। বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি দেশি পণ্যের প্রতিও আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। পোশাকের সঙ্গে মিল রেখে প্রসাধনী ও গয়না কিনতে ভিড় করছেন নারীরা।

ঈদকে ঘিরে ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ঈদের বাজার ঘিরে পুলিশ ও সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। চুরি, ছিনতাই ও জাল টাকার লেনদেন রোধে মার্কেটগুলোর সামনে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

দুমকিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত