সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

ব্যাটে-বলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা হলেন যারা

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ব্যাটে-বলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা হলেন যারা

সদ্য সমাপ্ত টি–টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট ও বল দুই বিভাগেই ছিল বেশ কয়েকজন ক্রিকেটারের দারুণ পারফরম্যান্স। ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন পাকিস্তানের ওপেনার সাহেবজাদা ফারহান। অন্যদিকে বোলিং বিভাগে শীর্ষ উইকেটশিকারির তালিকায় যৌথভাবে জায়গা করে নিয়েছেন ভারতের দুই বোলার জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করে রানের তালিকার শীর্ষে ওঠেন পাকিস্তানের সাহেবজাদা ফারহান। ৭ ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ৩৮৩ রান। ইনিংসগুলো সাজিয়েছেন ২টি সেঞ্চুরি ও ২টি অর্ধশতকে। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন বিরাট কোহলির ২০১৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে করা ৩১৯ রানের রেকর্ড। ফলে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার নতুন কীর্তিও গড়েছেন এই ২৯ বছর বয়সী ব্যাটার।

রানের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। যদিও ফাইনালে ভারতের বিপক্ষে দলটি বড় ব্যবধানে হারে, তবে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ছিলেন এই কিউই ব্যাটার। ৯ ম্যাচে ৪টি অর্ধশতকের সাহায্যে তিনি করেছেন ৩২৬ রান।

তালিকার তিন নম্বরে রয়েছেন ভারতের সঞ্জু স্যামসন। চ্যাম্পিয়ন দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই উইকেটকিপার ব্যাটার মাত্র ৫ ম্যাচেই করেছেন ৩২১ রান। সেমিফাইনাল ও ফাইনালে টানা দুই ম্যাচে অর্ধশতক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

বোলিং বিভাগে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার জসপ্রীত বুমরাহ। দুজনেই নিয়েছেন সমান ১৪টি করে উইকেট। বরুণের সেরা বোলিং ফিগার ৭ রানে ৩ উইকেট, আর বুমরাহর সেরা পারফরম্যান্স ১৫ রানে ৪ উইকেট। তবে ইকোনমি রেটে বরুণের তুলনায় অনেক এগিয়ে ছিলেন বুমরাহ। যার সৌজন্যে পেয়েছেন প্লেয়ার অব দা ফাইনাল পুরস্কার।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ভ্যান স্কালকউইক। তার দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি। পুরো টুর্নামেন্টে ১৩টি উইকেট শিকার করেছেন এই পেসার, যার মধ্যে ২৫ রানে ৪ উইকেট তার সেরা বোলিং।

একই সংখ্যক উইকেট নিয়ে তালিকায় রয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি। দল সুপার এইট পর্ব থেকে বিদায় নিলেও ১৩ উইকেট নিয়ে আলোচনায় ছিলেন এই পেসার। ইকোনমি রেটে সামান্য পিছিয়ে থাকায় তিনি স্কালকউইকের পরের অবস্থানে আছেন।

ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদও এবারের আসরে নিয়েছেন ১৩টি উইকেট। তার সেরা বোলিং ৩৬ রানে ৩ উইকেট। এছাড়া দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডিও ছিলেন কার্যকর। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া প্রোটিয়া দলটির হয়ে তিনি ৭ ম্যাচে নিয়েছেন ১২টি উইকেট। যার মধ্যে ৩১ রানে ৪ উইকেট তার সেরা পারফরম্যান্স।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ব্যাটে-বলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা হলেন যারা

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত