সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার লাকুড়তলা গ্রামের ধানক্ষেত থেকে শুক্রবার (১০ জুলাই) সকালে বিশাল একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। পরবর্তিতে বন বিভাগের মাধ্যমে ঐ সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের কৃষক মিলন তালুকদার আগেরদিন বিকালে মাছ ধরার জন্য তার ধানক্ষেতে চায়না দুয়ারি নামের বিশেষ এক জাল পেতে রেখেছিলেন। সকালে জাল তুলতে গিয়ে দেখেন জালে আটকে আছে বিশাল ঐ অজগরটি। এসময় তারা পাশ্ববর্তী চাল রায়েন্দা গ্রামের সাপ উদ্ধারকারী খ্যাত শামছু তালুকদারকে মোবাইল ফোনে খবর দেয়। খবর পেয়ে সে অতিবৃষ্টি উপেক্ষা করে ঘটনাস্থলে ছুটে এসে কৌশলে অজগরটি উদ্ধার করেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মোঃ খলিলুর রহমান জানান, ধানক্ষেতে পেতে রাখা চায়না দুয়ারি জাল থেকে উদ্ধার করা হয় অজগরটি। উদ্ধারকারীরা ঐ সাপটি নিয়ে আসার পরে সেটি শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। প্রায় ১০ফুট লম্বা অজগরটির ওজন ৭-৮ কেজি হবে বলে জানান তিনি।
শরণখোলা 'ভিলেজ টাইগার রেসপন্স টিমের' দলনেতা আলম হাওলাদার জানান, খাবারের সন্ধানে সুন্দরবন থেকে প্রতিনিয়ত অজগরসহ বিভিন্ন সাপ লোকালয়ে চলে আসছে।
/

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন