সংবাদ

ঘিওরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম

ঘিওরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ঘিওর থানা-পুলিশের হাতে গ্রেপ্তার তিন মাদক কারবারি। ছবি : সংবাদ

মানিকগঞ্জের ঘিওরে পুলিশি অভিযানে ৪৫টি ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঘিওর বাসস্ট্যান্ড-সংলগ্ন কুস্তা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুস্তা এলাকার লিটন মিয়া (৪২), সুমন খান (৩২) ও খোকন (২৭)।

ঘিওর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে ওই বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার লিটন মিয়ার বিরুদ্ধে আগে দুটি এবং সুমন খানের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঘিওরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

মানিকগঞ্জের ঘিওরে পুলিশি অভিযানে ৪৫টি ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঘিওর বাসস্ট্যান্ড-সংলগ্ন কুস্তা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুস্তা এলাকার লিটন মিয়া (৪২), সুমন খান (৩২) ও খোকন (২৭)।

ঘিওর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে ওই বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার লিটন মিয়ার বিরুদ্ধে আগে দুটি এবং সুমন খানের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত