সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে ২১৬টি হিরার নাকফুল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে এসব পণ্য আনার দায়ে ট্রাকের চালক ও সহকারীসহ ২ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিজিবি চেকপোস্টে একটি আভিযানিক দল অবস্থান নেয়। এ সময় ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক বিজিবি সদস্যরা থামিয়ে তল্লাশি করেন। তল্লাশিকালে ট্রাকের ভেতর থেকে ২১৬টি ভারতীয় হিরার নাকফুল উদ্ধার করা হয়।
চোরাচালানের অভিযোগে আটক ব্যক্তিরা হলেন–ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকার সন্তোষ দাস ও রাম মন্ডল।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, উদ্ধার করা হিরার নাকফুলগুলোর আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা ভারতীয় ট্রাকটির মূল্য ধরা হয়েছে ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে এবং জব্দ করা মালামাল সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
\

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন