সংবাদ

স্পেনের মুখোমুখি বেলজিয়াম: নকআউট লড়াইয়ে ফেবারিট কারা?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০১ এএম

স্পেনের মুখোমুখি বেলজিয়াম: নকআউট লড়াইয়ে ফেবারিট কারা?

বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আজ শুক্রবার দিবাগত রাত ১টায় লস এঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মাঠে নামছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন এবং বেলজিয়াম। এবারের আসরে ইউরো চ্যাম্পিয়ন স্পেন গ্রুপ পর্বে কিছুটা ধীরগতিতে শুরু করলেও নকআউট পর্বে ফেবারিট হিসেবেই মাঠ মাতাতে প্রস্তুত।

অন্যদিকে, বেলজিয়ামের জন্য এটি তাদের সোনালী প্রজন্মের শেষ বিশ্বকাপ অভিযান। দলের একাধিক তারকার জন্য এটিই হতে যাচ্ছে বিশ্বমঞ্চে শেষ লড়াই, তাই এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে মরিয়া তারা।
​পরিসংখ্যানের পাতায় স্পেনের আধিপত্য বেশ স্পষ্ট। এখন পর্যন্ত দুই দল মোট ২২ বার মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে, যার মধ্যে ১২টি ম্যাচে জয় পেয়েছে স্পেন। বেলজিয়াম জয় পেয়েছে ৫টিতে এবং বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে।
পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মের বিচারে স্পেন এগিয়ে থাকলেও নকআউট পর্বের অনিশ্চিত ফুটবলে যেকোনো কিছুই ঘটা সম্ভব বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
​অপটার সুপারকম্পিউটারের সাম্প্রতিক ভবিষ্যদ্বাণী অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় স্পেনের জয়ের সম্ভাবনা রয়েছে ৫৯ দশমিক ৩ শতাংশ। যেখানে বেলজিয়ামের জয়ের সম্ভাবনা ১৮ দশমিক ৩ শতাংশ।
মডেলটি আরও জানিয়েছে, ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ২২ দশমিক ৪ শতাংশ। একদিকে ফেবারিট তকমা ধরে রেখে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্য স্পেনের, আর অন্যদিকে শেষটা জয় দিয়ে রাঙাতে বেলজিয়ামের লড়াই; সব মিলিয়ে এক রোমাঞ্চকর রাতের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

স্পেনের মুখোমুখি বেলজিয়াম: নকআউট লড়াইয়ে ফেবারিট কারা?

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আজ শুক্রবার দিবাগত রাত ১টায় লস এঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মাঠে নামছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন এবং বেলজিয়াম। এবারের আসরে ইউরো চ্যাম্পিয়ন স্পেন গ্রুপ পর্বে কিছুটা ধীরগতিতে শুরু করলেও নকআউট পর্বে ফেবারিট হিসেবেই মাঠ মাতাতে প্রস্তুত।

অন্যদিকে, বেলজিয়ামের জন্য এটি তাদের সোনালী প্রজন্মের শেষ বিশ্বকাপ অভিযান। দলের একাধিক তারকার জন্য এটিই হতে যাচ্ছে বিশ্বমঞ্চে শেষ লড়াই, তাই এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে মরিয়া তারা।
​পরিসংখ্যানের পাতায় স্পেনের আধিপত্য বেশ স্পষ্ট। এখন পর্যন্ত দুই দল মোট ২২ বার মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে, যার মধ্যে ১২টি ম্যাচে জয় পেয়েছে স্পেন। বেলজিয়াম জয় পেয়েছে ৫টিতে এবং বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে।
পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মের বিচারে স্পেন এগিয়ে থাকলেও নকআউট পর্বের অনিশ্চিত ফুটবলে যেকোনো কিছুই ঘটা সম্ভব বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
​অপটার সুপারকম্পিউটারের সাম্প্রতিক ভবিষ্যদ্বাণী অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় স্পেনের জয়ের সম্ভাবনা রয়েছে ৫৯ দশমিক ৩ শতাংশ। যেখানে বেলজিয়ামের জয়ের সম্ভাবনা ১৮ দশমিক ৩ শতাংশ।
মডেলটি আরও জানিয়েছে, ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ২২ দশমিক ৪ শতাংশ। একদিকে ফেবারিট তকমা ধরে রেখে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্য স্পেনের, আর অন্যদিকে শেষটা জয় দিয়ে রাঙাতে বেলজিয়ামের লড়াই; সব মিলিয়ে এক রোমাঞ্চকর রাতের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত