সংবাদ

বান্দরবানে পর্যটনকেন্দ্র এবার ১৫ জুলাই পর্যন্ত বন্ধ

সোহেল কান্তি নাথ, বান্দরবান
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম

বান্দরবানে পর্যটনকেন্দ্র এবার ১৫ জুলাই পর্যন্ত বন্ধ
ছবি : সংগৃহীত

টানা কয়েক দিনের ভারি বর্ষণ, পাহাড়ধস ও বন্যা পরিস্থিতির কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ আবারও বাড়িয়েছে জেলা প্রশাসন। তৃতীয় দফায় জারি করা নতুন গণবিজ্ঞপ্তিতে আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসনের জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈরী আবহাওয়া এবং জেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে পর্যটক ও সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৬ জুলাই প্রথম দফায় ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে আবহাওয়ার উন্নতি না হওয়ায় ৯ জুলাই দ্বিতীয় দফায় সেই মেয়াদ বাড়িয়ে ১২ জুলাই করা হয়। সর্বশেষ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় তৃতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণ বন্ধ থাকবে। জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, টানা বর্ষণে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড়ধস, নদীর পানি বৃদ্ধি ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় জেলার সার্বিক পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বান্দরবানে পর্যটনকেন্দ্র এবার ১৫ জুলাই পর্যন্ত বন্ধ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত