সংবাদ

বাক্‌প্রতিবন্ধী ববি বেগম হত্যায় গ্রেপ্তার ৬

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম

বাক্‌প্রতিবন্ধী ববি বেগম হত্যায় গ্রেপ্তার ৬
বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। ছবি : সংবাদ

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১০ জুলাই) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১১। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে গণমাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

এর আগে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হামলা ও লুটপাটের শিকার হন। পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন ও আলোচনার সৃষ্টি করে। এই ঘটনার পর থেকেই জড়িতদের আইনের আওতায় আনতে সক্রিয় হয় র‍্যাব।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বাক্‌প্রতিবন্ধী ববি বেগম হত্যায় গ্রেপ্তার ৬

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১০ জুলাই) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১১। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে গণমাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

এর আগে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হামলা ও লুটপাটের শিকার হন। পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন ও আলোচনার সৃষ্টি করে। এই ঘটনার পর থেকেই জড়িতদের আইনের আওতায় আনতে সক্রিয় হয় র‍্যাব।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত