সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

ভারত হল ধনীর ছেলে যে ক্রিকেটকে নষ্ট করেছে: শোয়েব আখতার

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ভারত হল ধনীর ছেলে যে ক্রিকেটকে নষ্ট করেছে: শোয়েব আখতার

২০২৩ সালে আহমেদাবাদের এই স্টেডিয়ামেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল ভারতকে। সেই একই ভেন্যুতেই এবার উদযাপনের কারণ খুঁজে নিল দলটি। টি-টোয়েন্টী বিশ্বকাপের ফাইনালে গতকাল অস্ট্রেলিয়ারই প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে। একই সঙ্গে এই ফরম্যাটে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তিও গড়েছে। তবে ভারতের বিশ্বকাপ জয়ের দিনে দলটির সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। তিনি বলেছেন, ভারতের আধিপত্য “ক্রিকেটকে নষ্ট করে দিয়েছে।”

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতে। বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষক ভারতের নিখুঁত পারফরম্যান্সের প্রশংসা করলেও আখতার সমালোচনা করেন। ট্যাপম্যাডের “গেম অন হ্যায়” অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের আচরণ যেন এমন এক ধনী ছেলের মতো, যে পাড়ার অন্য বাচ্চাদের ডেকে এনে খেলা নিয়ন্ত্রণ করে।

তার ভাষায়, “এটা এমন যেন পাড়ায় একজন ধনী ছেলে আছে, যে গরিব বাচ্চাদের ডেকে বলে- চলো ক্রিকেট খেলি। ভারত ঠিক সেটাই করছে। আটটি দলের মধ্যে চারটি রাখে, তারপর সেই চারটির মধ্যে আবার তিনটিকে ডাকে এবং শেষে বলে দেখো, আমি জিতেছি। তারা পুরো ক্রিকেটটাই নষ্ট করে দিয়েছে।” তবে ফাইনালের আগে আখতারের মন্তব্য ভিন্ন ছিল। তখন তিনি ভারতকে ফেভারিট বললেও আশা করেছিলেন নিউজিল্যান্ড জিতুক, “ক্রিকেটের স্বার্থে।”

তিনি বলেছিলেন, “ভারতের সামনে নিউজিল্যান্ড চাপে পড়তে পারে, তবে ভারতের ওপরও ১৫০ কোটির মানুষের চাপ আছে। আহমেদাবাদেই তারা আগে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হেরেছে। আমার মনে হয় শেষ পর্যন্ত ভারতই জিততে পারে, কিন্তু ক্রিকেটের জন্য এখন সময় এসেছে নিউজিল্যান্ডের বিশ্বকাপ জেতার।”

সমালোচনা করলেও আখতার ভারতের সাফল্যের একটি কারণ স্বীকার করেন। তিনি কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করে বলেন, কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর মানসিকতা বড় টুর্নামেন্টে দলের জন্য গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করে।

রবিবার ভারতের ঐতিহাসিক জয়ের মাধ্যমে তারা কয়েকটি নতুন রেকর্ড গড়ে। দলটি প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রাখে, প্রথম দল হিসেবে তিনবার এই ট্রফি জেতে এবং নিজেদের মাটিতে শিরোপা জেতা প্রথম দেশ হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ভারত হল ধনীর ছেলে যে ক্রিকেটকে নষ্ট করেছে: শোয়েব আখতার

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত