সংবাদ

নওগাঁয় দেড়শ রক্তদাতাকে বিশেষ সম্মাননা

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৭:৫৪ পিএম

নওগাঁয় দেড়শ রক্তদাতাকে বিশেষ সম্মাননা
ছবি : সংবাদ

মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে সাড়ে ছয় হাজার ব্যাগের বেশি রক্তদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নওগাঁ ব্লাড সার্কেল’। এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে সংগঠনের পক্ষ থেকে প্রায় ১৫০ জন রক্তদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক কমিটির আহ্বায়ক রাহাদ হাসান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নাসিমুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক মো. আব্দুল মতিন।

সংগঠনটির কার্যক্রম সম্পর্কে রাহাদ হাসান আকাশ বলেন, বড় শহরগুলোর তুলনায় মফস্বলে রক্তের খোঁজ পাওয়া বেশ চ্যালেঞ্জিং। এই সংকট দূর করতে ২০১৭ সালে একঝাঁক তরুণের হাত ধরে নওগাঁ ব্লাড সার্কেলের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত আমরা সাড়ে ছয় হাজার ব্যাগের বেশি রক্ত সংগ্রহ করে দিতে পেরেছি।

অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব তুলে ধরে চিকিৎসক আব্দুল মতিন বলেন, নিয়মিত রক্তদান কেবল অন্যের জীবনই বাঁচায় না, রক্তদাতার নিজের শরীরের জন্যও এটি উপকারী। এতে হৃদরোগ, স্ট্রোক ও ক্যানসারের ঝুঁকি হ্রাস পায়। রক্তদানের আগে দাতার শারীরিক কিছু পরীক্ষা ও পাঁচটি মারাত্মক রোগের স্ক্রিনিং বিনামূল্যে সম্পন্ন হয়, যা পরোক্ষভাবে স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. নাসিমুজ্জামান বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ অত্যন্ত আনন্দদায়ক। পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসেবে দেশ ও সমাজের জন্য তাদের এই ভূমিকা প্রশংসনীয়।

অনুষ্ঠানে নওগাঁ ব্লাড সার্কেলের উপদেষ্টা কাজী আলমগীর, আব্বাস আলী, আরমান হোসেন রুমনসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। ২০১৭ সাল থেকে রক্তদানের পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের সেবা, বৃক্ষরোপণ ও ত্রাণ বিতরণের মতো সামাজিক কাজ করে আসছে সংগঠনটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নওগাঁয় দেড়শ রক্তদাতাকে বিশেষ সম্মাননা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত