সংবাদ

দিল্লির পর নিউইয়র্কেও পুরস্কার জিতল ‘মানুষের বাগান’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম

দিল্লির পর নিউইয়র্কেও পুরস্কার জিতল ‘মানুষের বাগান’

দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েই চলেছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র মানুষের বাগান। ভারতের দিল্লিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয়ের পর এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড অর্জন করেছে ছবিটি। চার দিনব্যাপী এই আয়োজনে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো প্রবাসী বাঙালি অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে উদযাপিত হয় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। সম্মেলনে বড় পর্দায় প্রদর্শিত হয় ‘মানুষের বাগান’, যা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। এ সময় অতিথিরা বাংলা চলচ্চিত্রকে বিশ্বদরবারে পৌঁছে দিতে ইমপ্রেস টেলিফিল্মের ভূমিকারও প্রশংসা করেন।

ছবির পরিচালক নূরুল আলম আতিক জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনঘনিষ্ঠ পাঁচটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মানুষের বাগান’।

এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লি-তে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় ছবিটি। বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রীতি রহমান।

‘মানুষের বাগান’ ছিল চলতি বছরের প্রথম বাংলাদেশি চলচ্চিত্র, যা সেন্সর ছাড়পত্র লাভ করে। ছবিতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, প্রসূন আজাদ, মুনিরা মিঠু এবং দিপান্বিতা মার্টি। ছবির শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছে চিরকুট।

উল্লেখ্য, ‘মানুষের বাগান’ শুধু চলচ্চিত্রই নয়, পরিচালক নূরুল আলম আতিকের লেখা একটি বই হিসেবেও প্রকাশিত হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দিল্লির পর নিউইয়র্কেও পুরস্কার জিতল ‘মানুষের বাগান’

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েই চলেছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র মানুষের বাগান। ভারতের দিল্লিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয়ের পর এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড অর্জন করেছে ছবিটি। চার দিনব্যাপী এই আয়োজনে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো প্রবাসী বাঙালি অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে উদযাপিত হয় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। সম্মেলনে বড় পর্দায় প্রদর্শিত হয় ‘মানুষের বাগান’, যা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। এ সময় অতিথিরা বাংলা চলচ্চিত্রকে বিশ্বদরবারে পৌঁছে দিতে ইমপ্রেস টেলিফিল্মের ভূমিকারও প্রশংসা করেন।

ছবির পরিচালক নূরুল আলম আতিক জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনঘনিষ্ঠ পাঁচটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মানুষের বাগান’।

এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লি-তে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় ছবিটি। বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রীতি রহমান।

‘মানুষের বাগান’ ছিল চলতি বছরের প্রথম বাংলাদেশি চলচ্চিত্র, যা সেন্সর ছাড়পত্র লাভ করে। ছবিতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, প্রসূন আজাদ, মুনিরা মিঠু এবং দিপান্বিতা মার্টি। ছবির শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছে চিরকুট।

উল্লেখ্য, ‘মানুষের বাগান’ শুধু চলচ্চিত্রই নয়, পরিচালক নূরুল আলম আতিকের লেখা একটি বই হিসেবেও প্রকাশিত হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত