হল ফি কমানোর দাবিতে সরব হয়ে উঠেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২০ জুলাই) রাতে ক্যাম্পাসের হল গেটের সামনে জড়ো হয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন তারা।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত অন্যান্য কলেজে হল ফি ৬ হাজার টাকা নির্ধারণ করা হলেও তিতুমীর কলেজে তা নেওয়া হচ্ছে ৮ হাজার টাকা। অতিরিক্ত এই ফি-এর কারণে সাধারণ শিক্ষার্থীদের জন্য পড়াশোনা ও থাকার খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
শিক্ষার্থীরা আরও জানান, ফি কমানোর দাবিতে গত কয়েকদিন ধরেই তারা নানাভাবে আন্দোলন চালিয়ে আসছিলেন।
সেসময় কলেজ প্রশাসন ফি কমানোর আশ্বাস দিলেও সম্প্রতি জারি করা নতুন প্রজ্ঞাপনে ফি কমানো হয়েছে মাত্র ২০০ টাকা।
প্রশাসনের এই সিদ্ধান্তকে 'প্রহসনমূলক' অ্যাখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। একই সাথে ফি পুনর্বিবেচনা এবং কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিও উত্থাপন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন