বিদ্যুৎ সাশ্রয় এবং পবিত্র ঈদুল ফিতরের ছুটি বিবেচনায় নিয়ে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বাস্থ্য
ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক জরুরি সভায়
সোমবার এই সিদ্ধান্ত গ্রহণ
করা হয়। সিদ্ধান্তের বিষয়টি
নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
তিনি
জানান, মঙ্গলবার থেকেই দেশের সব সরকারি ও
বেসরকারি মেডিকেল কলেজে সরাসরি ক্লাস এবং অভ্যন্তরীণ সব
পরীক্ষা স্থগিত থাকবে। তবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর
অধীনে চলমান পরীক্ষাগুলো স্থগিত হবে কি না,
সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে। ঈদের ছুটি শেষে
আবারও যথারীতি একাডেমিক কার্যক্রম ও ক্লাস শুরু
হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি
বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের
লক্ষ্যে দেশের সব সাধারণ বিশ্ববিদ্যালয়
বন্ধের ঘোষণা দেয় সরকার। এরই
ধারাবাহিকতায় স্বাস্থ্য মন্ত্রণালয় মেডিকেল কলেজগুলোর বিষয়ে এই পদক্ষেপ নিল।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়
থেকে জারি করা এক
নির্দেশনায় বলা হয়েছিল, বর্তমান
সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ সাশ্রয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মন্ত্রিপরিষদ
বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং আসন্ন রমজান
ও ঈদুল ফিতরের দীর্ঘ
ছুটির বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত
কার্যকর করা হচ্ছে।
এর ফলে আগামীকাল থেকে
দেশের হাজার হাজার মেডিকেল শিক্ষার্থী দীর্ঘ অবকাশে যাচ্ছেন। মূলত জাতীয় পর্যায়ে
জ্বালানি সাশ্রয় এবং শিক্ষার্থীদের যাতায়াত
নির্বিঘ্ন করতেই এই আগাম ছুটির
সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন