সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

বাগেরহাটে নিখোঁজের ৬ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাট পৌরসভার বাসবাটি দাশপাড়া মোড়ে পুকুর থেকে গীতা রানী দাস (৪৬) নামে এক হিন্দু নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) দুপুরে এলাকার মীর মোখছেদ আলমের বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় এক নারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত গীতা রানী দাস ওই এলাকার মৃত বীরেন্দ্র নাথ দাসের স্ত্রী। তিনি গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মনোয়ারা বেগম নামের এক নারী বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখে চিৎকার শুরু করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে বাগেরহাট সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে।

লাশের পরিচয় শনাক্ত ও সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, অর্ধগলিত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বাগেরহাটে নিখোঁজের ৬ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

বাগেরহাট পৌরসভার বাসবাটি দাশপাড়া মোড়ে পুকুর থেকে গীতা রানী দাস (৪৬) নামে এক হিন্দু নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) দুপুরে এলাকার মীর মোখছেদ আলমের বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় এক নারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত গীতা রানী দাস ওই এলাকার মৃত বীরেন্দ্র নাথ দাসের স্ত্রী। তিনি গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মনোয়ারা বেগম নামের এক নারী বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখে চিৎকার শুরু করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে বাগেরহাট সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে।

লাশের পরিচয় শনাক্ত ও সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, অর্ধগলিত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত