সংবাদ

রেললাইনের পাশে মিলল শিশুর মরদেহ

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০১:৩৪ পিএম

রেললাইনের পাশে মিলল শিশুর মরদেহ
ছবি : সংবাদ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দিতে রেললাইনের পাশ থেকে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১ আগস্ট (শনিবার) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি রেললাইনের পাশে একটি পারিবারিক কবরস্থান–সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম মাহমুদা। সে তারাকান্দি গ্রামের ইদ্রিস মোল্লার মেয়ে এবং চার ভাইবোনের মধ্যে সবার ছোট।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল পাঁচটা থেকে মাহমুদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরিবারের সদস্যরা দিশাহারা হয়ে পড়েন। পরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে এসে অনুসন্ধান চালায় এবং একপর্যায়ে তারাকান্দি রেললাইনের পাশে কবরস্থান–সংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ আজ রোববার জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, অন্য একটি শিশুর সঙ্গে খেলার সময় আঘাত পেয়ে তার মৃত্যু হতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

রেললাইনের পাশে মিলল শিশুর মরদেহ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত