সংবাদ

চা-দোকানে বজ্রপাত, প্রাণ হারালেন নারীসহ ২

প্রতিনিধি, ঠাকুরগাঁও (রংপুর)
প্রতিনিধি, ঠাকুরগাঁও (রংপুর)
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম

চা-দোকানে বজ্রপাত, প্রাণ হারালেন নারীসহ ২
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির মধ্যে চা-দোকানে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। ২  আগস্ট (রোববার) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুশারিগাঁও গ্রামের চা-দোকানি শান্তি রানী ও একই গ্রামের সুঁই রাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বৃষ্টির সময় শান্তি রানীর চায়ের দোকানে অবস্থান করছিলেন সুঁই রাম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে সুরতহালসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।

আকস্মিক এই মৃত্যুতে নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বজ্রপাতের ঝুঁকি এড়াতে খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

চা-দোকানে বজ্রপাত, প্রাণ হারালেন নারীসহ ২

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির মধ্যে চা-দোকানে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। ২  আগস্ট (রোববার) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুশারিগাঁও গ্রামের চা-দোকানি শান্তি রানী ও একই গ্রামের সুঁই রাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বৃষ্টির সময় শান্তি রানীর চায়ের দোকানে অবস্থান করছিলেন সুঁই রাম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে সুরতহালসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।

আকস্মিক এই মৃত্যুতে নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বজ্রপাতের ঝুঁকি এড়াতে খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত