সংবাদ

সুন্দরবনে কুমিরের ছাগল শিকারের রোমহর্ষক ভিডিও ভাইরাল

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ১০:০৬ পিএম

 সুন্দরবনে কুমিরের ছাগল শিকারের রোমহর্ষক ভিডিও ভাইরাল
ছবি : ভিডিও থেকে সংগৃহীত

সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকায় খালের পাড় থেকে একটি ছাগল শিকার করে নিয়ে গেছে বিশাল আকৃতির এক কুমির। শনিবার (১ আগস্ট) সকালে ঘটা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে সুন্দরবন সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে বন বিভাগ।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে ঢাংমারী খালের লোকালয় অংশের পাড়ে একটি ছাগল ঘাস খাচ্ছিল। এ সময় হঠাৎ নদী থেকে বিশাল একটি কুমির উঠে এসে ছাগলটিকে আক্রমণ করে এবং টেনে খালে নিয়ে যায়। পানিতে আছড়ে ছাগলটিকে ছিঁড়ে খাওয়ার দৃশ্যটি পাশ দিয়ে নৌকায় যাওয়া কিছু যাত্রী মুঠোফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

পূর্ব সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বলেন, ‘বনসংলগ্ন লোকালয় থেকে কুমিরের এভাবে ছাগল শিকার করার ঘটনা বিরল। ভিডিওটি আমাদের নজরে আসার পরই আমরা স্থানীয়দের সতর্ক করেছি।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবন সংলগ্ন খালের পাড় ও নদী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে গৃহপালিত পশুগুলো যাতে বনের সীমানার কাছাকাছি না যায়, সে বিষয়েও তদারকি করতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

সুন্দরবনে কুমিরের ছাগল শিকারের রোমহর্ষক ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকায় খালের পাড় থেকে একটি ছাগল শিকার করে নিয়ে গেছে বিশাল আকৃতির এক কুমির। শনিবার (১ আগস্ট) সকালে ঘটা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে সুন্দরবন সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে বন বিভাগ।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে ঢাংমারী খালের লোকালয় অংশের পাড়ে একটি ছাগল ঘাস খাচ্ছিল। এ সময় হঠাৎ নদী থেকে বিশাল একটি কুমির উঠে এসে ছাগলটিকে আক্রমণ করে এবং টেনে খালে নিয়ে যায়। পানিতে আছড়ে ছাগলটিকে ছিঁড়ে খাওয়ার দৃশ্যটি পাশ দিয়ে নৌকায় যাওয়া কিছু যাত্রী মুঠোফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

পূর্ব সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বলেন, ‘বনসংলগ্ন লোকালয় থেকে কুমিরের এভাবে ছাগল শিকার করার ঘটনা বিরল। ভিডিওটি আমাদের নজরে আসার পরই আমরা স্থানীয়দের সতর্ক করেছি।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবন সংলগ্ন খালের পাড় ও নদী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে গৃহপালিত পশুগুলো যাতে বনের সীমানার কাছাকাছি না যায়, সে বিষয়েও তদারকি করতে বলা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত