ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জোর তৎপরতা শুরু করেছে সরকার।
সোমবার
দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য
নিশ্চিত করেন।
তিনি
জানান, পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া এই দুই
আসামিকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। দুই দেশের মধ্যে
বিদ্যমান বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তির
আওতায় তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
সম্প্রতি
বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে ‘মব জাস্টিস’ হিসেবে
অভিহিত করার প্রবণতা নিয়ে
সতর্কবার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সব
ঘটনাকে ঢালাওভাবে ‘মব’ বলা সমীচীন
নয়। অনেক ক্ষেত্রে এগুলো
বিচ্ছিন্ন অপরাধ হিসেবেই বিবেচিত। এ সব অপরাধের ক্ষেত্রে
প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
এ ছাড়া
মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশের বিষয়ে মন্ত্রী জানান, রাজনৈতিক প্রভাব বা বিকৃতির ঝুঁকি
এড়াতে পেশাদারত্বের সাথে নিখুঁত তালিকা
তৈরি করা হচ্ছে এবং
সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার
সমুদ্রসৈকতের পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায়
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বেশ কিছু
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সৈকতের
সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ
করা হবে। জেলা প্রশাসনের
নেতৃত্বে আগামী এক সপ্তাহের মধ্যে
এই উচ্ছেদ অভিযান সম্পন্ন করার নির্দেশ দেওয়া
হয়েছে।
একইসাথে
দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করার কথা উল্লেখ
করে তিনি বলেন, অস্ত্রধারী
সন্ত্রাসী বা চাঁদাবাজদের কোনোভাবেই
ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য,
গত শনিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের
উত্তর ২৪ পরগনা জেলার
বনগাঁও সীমান্ত এলাকা থেকে হাদি হত্যার
মূল হোতা ফয়সাল ও
তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের
স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। অবৈধ অনুপ্রবেশে
গ্রেপ্তারের পর গত রবিবার
তাদের ভারতীয় আদালতে তোলা হলে বিচারক
১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে
বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক পর্যায়ে
যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন