সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

আতঙ্কে বাড়তি কেনাকাটা না করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ভোজ্যতেলের দাম বাড়বে না

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ভোজ্যতেলের দাম বাড়বে না

দেশের বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এর দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, বাজারে তেলের কোনো ঘাটতি নেই, তাই দাম এক ফোঁটাও বাড়বে না। অসাধু ব্যবসায়ীদের সুযোগ না দিতে অতিরিক্ত পণ্য না কেনার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যমে ভোজ্যতেলের দাম বৃদ্ধি সংকটের খবর প্রকাশিত হওয়ায় পরিস্থিতি যাচাই করতে এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়।

আমদানিকারক রিফাইনারি মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে চাহিদার বিপরীতে তেলের যথেষ্ট সরবরাহ রয়েছে। তবে কোথাও কোথাও ক্রেতাদের মধ্যে আতঙ্কিত হয়ে বেশি পরিমাণে তেল কেনার প্রবণতা তৈরি হয়েছে, যার ফলে কিছু দোকানে সাময়িকভাবে সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে। এই কৃত্রিম সংকটকে পুঁজি করে কেউ যেন ফায়দা নিতে না পারে, সেদিকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

নিজের বাজার পর্যবেক্ষণের অভিজ্ঞতা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, রাজধানীর বড় বড় দোকানগুলোতে নির্ধারিত দামেই পর্যাপ্ত তেল বিক্রি হচ্ছে। তবে কিছু ছোট দোকানে সীমিত মজুত দেখিয়ে - টাকা বাড়তি নেওয়ার চেষ্টা লক্ষ্য করা গেছে।

তিনি স্পষ্ট করে বলেন, জ্বালানি তেল কিংবা গ্যাসের মতো ভোজ্যতেলেরও কোনো সংকট নেই। তাই এই পণ্যের ক্ষেত্রেসংকটশব্দটি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তদারকি কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী।

তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং জেলা প্রশাসন নিয়মিত বাজার অভিযান পরিচালনা করবে। যদি কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে কিংবা নির্ধারিত দামের চেয়ে বেশি রাখে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোক্তাদের নিশ্চিন্তে প্রয়োজন অনুযায়ী বাজার করার পরামর্শ দিয়ে তিনি আবারও আশ্বস্ত করেন যে, তেলের দাম বৃদ্ধির কোনো প্রশ্নই আসে না।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ভোজ্যতেলের দাম বাড়বে না

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত