সংবাদ

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:১৯ এএম

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০
ছবি : সংবাদ

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্য ও এক নারী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন বাসযাত্রী। সোমবার (২৪ আগস্ট) সকাল ও রাতে এই দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান মো. উজ্জ্বল হোসেন (২৫) নামে এক যুবক। তিনি বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। উজ্জ্বল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ছুটিতে বাড়িতে আসা উজ্জ্বল সকালে মোটরসাইকেলযোগে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাবর পয়েন্ট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। এলাকায় একজন সক্রিয় রক্তদাতা ও সামাজিক কর্মী হিসেবে উজ্জ্বলের বেশ পরিচিতি ছিল। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।

এদিকে, সোমবার রাত আটটার দিকে একই মহাসড়কের জানিগাঁও এলাকায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হন। বাসের ভেতরে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধার অভিযানে অংশ নেয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় হতাহতের এই ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত