সংবাদ

ভারতের পানি আগ্রাসন নিয়ে সজাগ থাকতে হবে: পানিসম্পদ মন্ত্রী

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম

ভারতের পানি আগ্রাসন নিয়ে সজাগ থাকতে হবে: পানিসম্পদ মন্ত্রী
ছবি : সংবাদ

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের ‘পানি আগ্রাসনের’ শিকার যেন এ দেশের মানুষ না হয়, সে বিষয়ে সরকার অত্যন্ত সজাগ ও সতর্ক রয়েছে। তিনি মনে করেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারতেরও উচিত ইতিবাচক মনোভাব বজায় রাখা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা মনে করি, বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত আগ্রাসনের মানসিকতা থেকে দূরে থাকবে। ভারতের চিন্তা করা উচিত বাংলাদেশ তাদের প্রতিবেশী ও বন্ধু দেশ। বন্ধুত্বের সম্পর্ক কতটুকু ইতিবাচক হওয়া উচিত, সেই বিচার তাদেরই করতে হবে। ভারত এ ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকবে এবং ভালো সম্পর্ক বজায় রাখবে বলে আমরা আশা করি।’ তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীও এ বিষয়ে সজাগ রয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থানের কথা উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে দুর্নীতির যে ধারা চলে আসছে, তা প্রতিরোধে আমরা অত্যন্ত সতর্ক। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি।’

এর আগে মন্ত্রী ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব ও আবু তালেবসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভারতের পানি আগ্রাসন নিয়ে সজাগ থাকতে হবে: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত