সংবাদ

শ্রমিক বিরোধে ঢাকা-বরিশাল মহাসড়ক বন্ধ

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম

শ্রমিক বিরোধে ঢাকা-বরিশাল মহাসড়ক বন্ধ
ছবি : সংবাদ

বাস ও থ্রি-হুইলার (মাহিন্দ্র) শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া এই অচলাবস্থায় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার চেষ্টা চলছে।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) বানারীপাড়ার শিমুলতলা এলাকায় কয়েকজন মাহিন্দ্র চালক বরিশাল লোকাল বাস শ্রমিকদের ওপর হামলা চালিয়ে সাত-আটটি গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনা নিয়ে সাময়িক সমঝোতা হলেও মঙ্গলবার দুপুরে বরিশাল বিমানবন্দর সংলগ্ন রহমতপুর বাসস্ট্যান্ডে আবারও মাহিন্দ্র চালকদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়। বাস শ্রমিকদের অভিযোগ, মাহিন্দ্র চালকরা তাদের চালক ও হেলপারদের মারধর করেছেন।

এর প্রতিবাদে বরিশাল জেলা বাস-মিনিবাস ও কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন মহাসড়কের দূরপাল্লাসহ সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়। এতে মুহূর্তের মধ্যে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় আটকে থেকে কোনো উপায় না পেয়ে অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে।

ঢাকাগামী যাত্রী সরকারি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘জরুরি কাজে ঢাকা যাওয়ার জন্য টার্মিনালে এসে দেখি সব গাড়ি বন্ধ। এভাবে মাঝপথে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছি।’ ঝালকাঠি থেকে আসা রুবি আক্তার বলেন, ‘অসুস্থ আত্মীয়কে নিয়ে ঢাকা যাচ্ছিলাম। দুই ঘণ্টা ধরে রাস্তায় বসে আছি। বিকেল গড়িয়ে গেলেও এখনো কোনো সমাধান নেই।’ কুয়াকাটা থেকে সাকুরা পরিবহনে আসা যাত্রী ইকবাল ক্ষোভ প্রকাশ করে বলেন, তুচ্ছ কারণে মহাসড়ক আটকে রাখা কোনোভাবেই কাম্য নয়।

বরিশাল জেলা মাহিন্দ্র থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহিন ইসলাম কালু বলেন, ‘বাস শ্রমিকরা মাহিন্দ্র চালকদের মারধর করছে। আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে এর সুষ্ঠু তদন্ত দাবি করব।’

বরিশাল বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন জানান, জনগণের জানমালের নিরাপত্তা ও ভোগান্তি কমাতে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক করতে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শ্রমিক বিরোধে ঢাকা-বরিশাল মহাসড়ক বন্ধ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত