শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক করতে যাত্রা শুরু করেছে নতুন ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ‘প্র্যাক্সিক্স একাডেমি’ (Praxix Academy)। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), স্মার্ট প্র্যাকটিস ও লাইভ পরীক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের প্রস্তুতির দুর্বলতা চিহ্নিত করে ফলাফল উন্নয়নে সহায়তা করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।
প্ল্যাটফর্মটিতে ই-লাইব্রেরি, টপিকভিত্তিক অনুশীলন, প্র্যাক্সিক্স এআই, লাইভ এক্সাম, প্রশ্নব্যাংক, প্রোগ্রেস রিপোর্ট ও লিডারবোর্ডের মতো আধুনিক সব সুবিধা যুক্ত করা হয়েছে। এর ই-লাইব্রেরি ফিচারের মাধ্যমে শিক্ষার্থীরা স্মার্টফোনেই এনসিটিবি (NCTB) কারিকুলাম অনুযায়ী পড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করা এবং ‘অন-স্ক্রিন এআই’-এর মাধ্যমে জটিল বিষয় বুঝে নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া পড়ার পর ‘অ্যাক্টিভ রিকল’ পদ্ধতিতে অনুশীলনের জন্য রয়েছে বিশেষ ‘প্র্যাকটিস’ ফিচার।
প্র্যাক্সিস একাডেমির অন্যতম বৈশিষ্ট্য এর ‘এআই’ প্রযুক্তি। কর্তৃপক্ষের দাবি, এটি জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী সৃজনশীল প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন জিজ্ঞাসার তাৎক্ষণিক সমাধান দেবে। এ ছাড়া ‘লাইভ এক্সাম’ ফিচারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে একই সময়ে পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের অবস্থান যাচাই করা যাবে। প্রশ্নব্যাংকে বিগত বছরের বোর্ড পরীক্ষা, ক্যাডেট কলেজ ও শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন ও সমাধান রাখা হয়েছে।
প্ল্যাটফর্মটির বিজনেস হেড প্রনয় মন্ডল বলেন, `বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে মানসম্মত কনটেন্টের অভাব নেই, কিন্তু অনেক শিক্ষার্থীই পরীক্ষার আগে তাদের প্রকৃত দুর্বলতা কোথায় তা বুঝতে পারে না। শেখা ও কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের মধ্যে একটি বড় ঘাটতি থেকে যায়। কার্যকর প্র্যাকটিস ও ফিডব্যাকের অভাবই সেই ঘাটতি।'
তিনি আরও জানান, প্র্যাক্সিক্স একাডেমিকে একটি ‘প্র্যাকটিস-বেসড লার্নিং প্ল্যাটফর্ম’ হিসেবে তৈরি করা হয়েছে। শুধু কনটেন্ট সরবরাহ নয়, বরং শিক্ষার্থীরা কী শিখেছে এবং কোথায় ভুল করছে-সে বিষয়গুলোকে একটি ধারাবাহিক লার্নিং জার্নির মধ্যে নিয়ে আসাই তাদের লক্ষ্য। প্রতিটি শিক্ষার্থী যেন তাদের প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী অনুশীলনের সুযোগ পায়, প্ল্যাটফর্মটি সেই নিশ্চয়তা দিচ্ছে। বর্তমানে প্র্যাক্সিস একাডেমির ‘আর্লি অ্যাক্সেস’ সুবিধা চালু রয়েছে।
আপনার মতামত লিখুন