দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও এবং ইনফরমেশন টেকনোলজি এনাবলড সার্ভিসেস (আইটিইএস) খাতের রপ্তানি আয় বাড়াতে নগদ প্রণোদনা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। একই সঙ্গে এ খাতের টেকসই বিকাশে দেশে একটি সমন্বিত ‘বিপিও ভিলেজ’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎকালে এসব দাবি ও প্রস্তাব তুলে ধরেন বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা।
বাক্কো সভাপতি ফয়সল আলিমের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দেশের বিপিও ও আইটিইএস শিল্পের সার্বিক উন্নয়ন, রপ্তানি সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি এবং নতুন কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করে।
সাক্ষাৎকালে বাক্কো সভাপতি বলেন, একটি সমন্বিত বিপিও ভিলেজ প্রতিষ্ঠা করা গেলে এ শিল্পের প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল ও ব্যবসায়িক সেবার সমন্বয়ে কার্যকর ইকোসিস্টেম গড়ে উঠবে। এতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি শিল্পটির সামগ্রিক সক্ষমতা বাড়বে।
তিনি আরও বলেন, বিপিও ও আইটিইএস খাতের রপ্তানিতে নগদ প্রণোদনা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। একই সঙ্গে রপ্তানি আয় বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে আসন্ন ফ্রিল্যান্সার সামিট আয়োজনের প্রস্তুতি ও বাক্কোর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করা হয় এবং এসব উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও নীতিগত সহযোগিতা চাওয়া হয়।
এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনটির পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, বিপিও ও আইটিইএস শিল্পের সম্ভাবনা কাজে লাগিয়ে দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়াতে হবে।
গুরুত্বপূর্ণ এই আলোচনায় বাক্কোর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সোহায়েল রেজা, সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত, অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান এবং পরিচালক এস এম মসিউর রহমান ও মোহাম্মদ সাইফুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, দেশের বিপিও ও আইটিইএস শিল্পের উন্নয়ন, সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সংরক্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাক্কো।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন