সংবাদ
সংবাদ

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের
ছ‌বি: সংগৃ‌হিত

দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় প্রায় প্রতিদিন পে‌ট্রোল‌বোমা হামলার ঘটনা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে এসব হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তিনি।

​সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে এবং স্থানীয় গণমাধ্যমের খবরে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের দায়ী করা হচ্ছে।

চট্টগ্রামে তার নিজের বাড়িতেও হামলা চালানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, ওই বাড়িতে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন এবং সেখান থেকেই তিনি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু করেছিলেন।

​গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ড. ইউনূস বলেন, দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংকটি দারিদ্র্য দূর করতে বিশ্বজুড়ে পরিচিত এবং ২০ বছর আগে প্রতিষ্ঠানটি নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিল। চলতি বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ২০ বছর পূর্তি হচ্ছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে এবং এই ঋণের মাধ্যমে অসংখ্য নারী দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া ও সন্তানদের শিক্ষার ব্যবস্থা করার সুযোগ পেয়েছেন।

​ড. ইউনূসের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী এবং ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতারাই ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক এবং বাকি ১০ শতাংশ সরকারের। ফলে ব্যাংকটিতে হামলা মানে এসব নারীর নিরাপত্তা, স্বাবলম্বী হওয়ার সুযোগ ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত বলে তিনি উল্লেখ করেন।

​বিবৃতিতে ড. ইউনূস দাবি করেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিন গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা হচ্ছে এবং হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে।

শুধু চলতি নভেম্বর মাসেই দেশের বিভিন্ন স্থানে প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, হামলার ধরন দেখে তার ধারণা ওপরের মহলের নির্দেশনায় প্রতিদিন এসব ঘটনা ঘটানো হচ্ছে।

কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন জানিয়ে তিনি বলেন, এসব হামলার কারণে গ্রামাঞ্চলের লাখো নারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যাদের পরিবার চালানো, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে গ্রামীণ ব্যাংক গুরুত্বপূর্ণ অবলম্বন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত