সংবাদ
সংবাদ

ছাড় পেয়েও থামছে না খেলাপি ঋণের ঊর্ধ্বগতি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

ছাড় পেয়েও থামছে না খেলাপি ঋণের ঊর্ধ্বগতি
ছ‌বি: সংগৃ‌হিত

  • তিন মাসে বাড়ল ৪৬ হাজার কোটি টাকা

​ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে পুনঃতফসিল নীতিমালায় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব সুবিধা কাজে লাগিয়ে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে প্রায় ২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে ব্যাংকগুলো।

তবে বিপুল অঙ্কের ঋণ পুনঃতফসিলের পরও খেলাপি ঋণের লাগাম টানা যায়নি। বরং ওই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪৬ হাজার ৬৪২ কোটি টাকা।

​ব্যাংক কর্মকর্তাদের মতে, ব্যবসা-বাণিজ্যে দীর্ঘদিনের মন্দা ও রাজনৈতিক অনিশ্চয়তায় ঋণগ্রহীতাদের আয়-ব্যবসা চাপে রয়েছে। ফলে অনেকেই নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া বিভিন্ন ছাড়ের মাধ্যমে ঋণ পরিশোধের সুযোগ নিচ্ছেন গ্রাহকরা। পুনঃতফসিলের সুবিধা না থাকলে খেলাপি ঋণের বৃদ্ধি আরও বেশি হতো।

​২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েক দফায় ঋণ পুনঃতফসিলের শর্ত সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। আগে পুনঃতফসিল করতে সাধারণত সাড়ে চার শতাংশ ডাউন পেমেন্ট দিতে হতো এবং সর্বোচ্চ সাত বছর মেয়াদ ও এক বছরের গ্রেস পিরিয়ডের সুযোগ ছিল। নতুন ব্যবস্থায় বড় ঋণগ্রহীতাদের জন্য এসব শর্ত আরও শিথিল করা হয়েছে। এক হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণ রয়েছে, এমন গ্রাহকদের দুই বছর কিস্তি পরিশোধে বিরতি দিয়ে সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল বা নবায়নের সুযোগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এক হাজার কোটি টাকার কম ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে পুনঃতফসিল করা যাচ্ছে। আবেদনের সময় বকেয়া ঋণের এক শতাংশ এবং পুনঃতফসিল কার্যকরের ছয় মাসের মধ্যে আরও এক শতাংশ পরিশোধ করতে হচ্ছে।

​বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন সময়ে ব্যাংকগুলো মোট ১৯ হাজার ৯৫৬ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। এ তালিকায় দুর্বল ব্যাংকের পাশাপাশি তুলনামূলক ভালো ব্যাংকও রয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি তিন হাজার ৩০ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করেছে। তবে জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশ। এস আলম গ্রুপের আত্মসাৎ করা বিপুল অর্থ আদায়ে অগ্রগতি না থাকায় ব্যাংকটির খেলাপি ঋণ পরিস্থিতির অবনতি হচ্ছে।

​ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি ১ হাজার ৯৭৭ কোটি টাকা পুনঃতফসিল করেছে এবং জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১০ হাজার ৬৪৮ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৬ দশমিক ৪৭ শতাংশ। এবি ব্যাংক ১ হাজার ২৫৯ কোটি টাকা পুনঃতফসিল করার পরও খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২০ হাজার ৩২৫ কোটি টাকা বা মোট ঋণের ৫৬ দশমিক ০৪ শতাংশ।

এছাড়া প্রাইম ব্যাংক ৯৯৬ কোটি, ট্রাস্ট ব্যাংক ৯৬৩ কোটি, প্রিমিয়ার ব্যাংক ৯৫৬ কোটি, এনসিসি ব্যাংক ৭২৮ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক ৬৯৬ কোটি, ডাচ্-বাংলা ব্যাংক ৫২৯ কোটি এবং যমুনা ব্যাংক ৫১২ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। পাশাপাশি অগ্রণী ব্যাংক ৪৭৩ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংক ৪৭২ কোটি এবং ব্যাংক এশিয়া ৪৫৫ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করেছে।

​ব্যাংক কর্মকর্তারা জানান, অর্থনীতির ধীরগতি ঋণগ্রহীতাদের পরিশোধ সক্ষমতা কমিয়ে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সুবিধাগুলোর সুফল এখনো পুরোপুরি দৃশ্যমান হয়নি, তবে ধীরে ধীরে গ্রাহকরা এসব সুযোগ নিচ্ছেন এবং ডিসেম্বরের মধ্যে ইতিবাচক ফল পাওয়ার আশা করছেন তারা।

​ঋণ পুনঃতফসিলের পাশাপাশি এপ্রিল-জুন সময়ে ব্যাংকগুলো ৭৮৪ কোটি টাকার সুদ মওকুফ করেছে। এর মধ্যে প্রাইম ব্যাংক সর্বোচ্চ ১৫০ কোটি টাকা মওকুফ করেছে। ইউসিবি ৭৮ কোটি, প্রিমিয়ার ব্যাংক ৭৪ কোটি, ন্যাশনাল ব্যাংক ৬৬ কোটি, সোনালী ব্যাংক ৬৭ কোটি এবং কৃষি ব্যাংক ৫৪ কোটি টাকা সুদ মওকুফ করেছে।

এছাড়া পূবালী ব্যাংক ৩৬ কোটি, সাউথ বাংলা ব্যাংক ৩৭ কোটি, জনতা ব্যাংক ৩৯ কোটি, এমটিবি ৩১ কোটি, মার্কেন্টাইল ব্যাংক ৩০ কোটি, অগ্রণী ব্যাংক ৩৪ কোটি, যমুনা ব্যাংক ২২ কোটি এবং মিডল্যান্ড ব্যাংক ১৭ কোটি টাকার সুদ মওকুফ করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ছাড় পেয়েও থামছে না খেলাপি ঋণের ঊর্ধ্বগতি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত