সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন এসপি, চার পুলিশ কর্মকর্তার রদবদল

প্রকাশ : ১০ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ

চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন এসপি, চার পুলিশ কর্মকর্তার রদবদল

দেশের দুই জেলা চুয়াডাঙ্গা হবিগঞ্জে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ- শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার মোট চার কর্মকর্তাকে বদলি নতুন কর্মস্থলে পদায়ন করার কথা উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদ। তিনি এখন থেকে হবিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই আদেশে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকেও বদলি করা হয়েছে। তাকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পিবিআইয়ের কর্মকর্তা মোহাম্মদ রুহুল কবীর খান। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর আগে গত মার্চও প্রশাসন থেকে একযোগে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ খাগড়াছড়ি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার চুয়াডাঙ্গা হবিগঞ্জে নতুন কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন এসপি, চার পুলিশ কর্মকর্তার রদবদল

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

দেশের দুই জেলা চুয়াডাঙ্গা হবিগঞ্জে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ- শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার মোট চার কর্মকর্তাকে বদলি নতুন কর্মস্থলে পদায়ন করার কথা উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদ। তিনি এখন থেকে হবিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই আদেশে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকেও বদলি করা হয়েছে। তাকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পিবিআইয়ের কর্মকর্তা মোহাম্মদ রুহুল কবীর খান। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর আগে গত মার্চও প্রশাসন থেকে একযোগে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ খাগড়াছড়ি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার চুয়াডাঙ্গা হবিগঞ্জে নতুন কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হলো।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত