সুন্দরবন থেকে লোকালয়ে নেমে আসা একটি অজগর এখন নিস্তেজ হয়ে পড়ে আছে। তার পেটে হজম হচ্ছে দিনমজুর সোহরাব ফরাজীর লালন করা একটি ছাগল।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে ভোলা নদীর চরে ঘাস খেতে নামে সোহরাবের ছাগলটি। এরপর আর বাড়ি ফেরেনি। খোঁজ করতে গিয়েই ঝোপের ভেতর অজগরটিকে দেখতে পান স্থানীয়রা।
অজগরটি আকারে বিশাল হলেও তার শরীর জুড়ে এখন রাজ্যের অলসতা। খাবার গিলে নড়াচড়ার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে শিকারিটি।
ক্ষতিগ্রস্ত দিনমজুর সোহরাব ফরাজী জানান, অজগর তার একমাত্র ছাগলটি খেয়ে ফেলায় প্রচণ্ড আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।
খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সাপটি উদ্ধার করে। আস্ত একটি ছাগল খেয়ে অচল অবস্থায় পড়ে থাকা অজগরটিকে দেখতে জড়ো হয় শত শত মানুষ।
সিপিজি সদস্যরা জানান, সাপটি কিছুটা অসুস্থ। বন বিভাগের মাধ্যমে এটিকে পরে সুন্দরবনে অবমুক্ত করা হবে।
একদিকে পেটপুরে খেয়ে অচল অবস্থায় পড়ে থাকা অজগর, অন্যদিকে ছাগল হারিয়ে অচল একজন দিনমজুর। সাপটি ফিরবে তার বনে, কিন্তু সোহরাবের ক্ষতি কীভাবে পূরণ হবে, তা নিয়ে রয়েছে শঙ্কা।

বুধবার, ১১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন