নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার দেশীয় চোলাই মদসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর (ঋষিপাড়া) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন রসুলপুর এলাকার নিখিল চন্দ্র মনিদাস (৬০) ও তার স্ত্রী লিপি মনিদাস (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর এলাকায় নিখিল চন্দ্র মনিদাসের বাড়িতে অভিযান চালায় মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বাধীন একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই নিখিল ও লিপিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে বসতঘরে তল্লাশি চালিয়ে চারটি ছোট ড্রামে ১১০ লিটার ও একটি বড় ড্রামে ১৯০ লিটারসহ মোট ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, মনোহরদীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এসআই শহীদুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেপ্তার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন