সংবাদ

পাঁচদোনায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালকসহ আহত ৪

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

পাঁচদোনায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালকসহ আহত ৪
ছবি : সংবাদ

নরসিংদীর ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের পাঁচদোনা সাকুরার মোড়ে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মহাখালী থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে আসা একটি কাভার্ডভ্যানের পাঁচদোনা সাকুরার মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক জসিম (৩৫) এবং কাজী পরিবহনের বাসের তিন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনায় কাভার্ডভ্যানের কেবিনে আটকে পড়া চালক জসিমকে পলাশ ফায়ার সার্ভিসের সদস্যরা চালক উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় আহত অন্য তিন যাত্রীকেও স্থানীয় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কে কিছু সময় যান চলাচলে চরম বিঘ্ন ঘটে। খবর পেয়ে পলাশ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। স্থানীয়দের ধারণা, অনিয়ন্ত্রিত গতি ও ওভারটেকিংয়ের চেষ্টার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পাঁচদোনায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালকসহ আহত ৪

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের পাঁচদোনা সাকুরার মোড়ে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মহাখালী থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে আসা একটি কাভার্ডভ্যানের পাঁচদোনা সাকুরার মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক জসিম (৩৫) এবং কাজী পরিবহনের বাসের তিন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনায় কাভার্ডভ্যানের কেবিনে আটকে পড়া চালক জসিমকে পলাশ ফায়ার সার্ভিসের সদস্যরা চালক উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় আহত অন্য তিন যাত্রীকেও স্থানীয় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কে কিছু সময় যান চলাচলে চরম বিঘ্ন ঘটে। খবর পেয়ে পলাশ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। স্থানীয়দের ধারণা, অনিয়ন্ত্রিত গতি ও ওভারটেকিংয়ের চেষ্টার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত