সংবাদ

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১১:১৮ এএম

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ, আসন শূন্য ঘোষণা
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা গেজেটে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর এমপি ফেরদৌসী আহমেদ বৃহস্পতিবার (১ অক্টোবর) পদত্যাগ করেছেন। এর প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখে আসনটি শূন্য হয়েছে।

এর আগে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুরের ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে স্থানীয় রাজনীতির যুক্ততার তথ্য ওঠে এলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার জানান, ঘটনার তদন্ত চলছে এবং কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও সাবেক এমপি ফেরদৌসী আহমেদ শুরু থেকেই নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। অবশেষে পদত্যাগের মাধ্যমে তার সদস্যপদ বাতিলের চূড়ান্ত গেজেট প্রকাশিত হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা গেজেটে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর এমপি ফেরদৌসী আহমেদ বৃহস্পতিবার (১ অক্টোবর) পদত্যাগ করেছেন। এর প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখে আসনটি শূন্য হয়েছে।

এর আগে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুরের ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে স্থানীয় রাজনীতির যুক্ততার তথ্য ওঠে এলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার জানান, ঘটনার তদন্ত চলছে এবং কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও সাবেক এমপি ফেরদৌসী আহমেদ শুরু থেকেই নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। অবশেষে পদত্যাগের মাধ্যমে তার সদস্যপদ বাতিলের চূড়ান্ত গেজেট প্রকাশিত হলো।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত