সংবাদ
সংবাদ

আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া কিছু নয়: তথ্যমন্ত্রী

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া কিছু নয়: তথ্যমন্ত্রী
ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমান কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘গোপালগঞ্জ ছাড়া দেশের আর কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। রাজনীতিতে তারা গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ তাদের বিতাড়িত করেছে, এরপরও তাদের শিক্ষা হয়নি।’   

দেশের বর্তমান অর্থনৈতিক ও প্রশাসনিক অবস্থার কথা উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট হয়নি এবং বিদ্যুৎ খাতেও কোনো দুর্নীতি নেই। তাই মানুষের মনোযোগ অন্যদিকে সরাতে ও কৃত্রিমভাবে আলোচনা (হাইপ) তৈরি করতে আওয়ামী লীগ সহিংস রাজনীতির পথ বেছে নিয়েছে। তবে সহিংস আন্দোলন করে ফিরে আসার এই চেষ্টা কোনো রাজনৈতিক পদক্ষেপ নয় বলে মন্তব্য করেন তিনি। 

বিগত সরকারের সমালোচনা করে তথ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে যাওয়াসহ দেশের ভবিষ্যৎ নষ্ট করে গেছে। বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান যতটা ক্ষতি করেনি, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের তার চেয়েও বেশি ক্ষতি করেছে। ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।  

বৈঠকে উপস্থিত তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গণমাধ্যমের উদ্দেশে বলেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কর্মকাণ্ড প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস ও গণহত্যা করে যারা পালিয়ে গেছেন, তাদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে নেবে না বলে মন্তব্য করেন তিনি।  

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া কিছু নয়: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত