সংবাদ
সংবাদ

‘তথ্য কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে গণতান্ত্রিক সরকার’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

‘তথ্য কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে গণতান্ত্রিক সরকার’
ছবি : সংবাদ

নির্বাচনে অপতথ্যের প্রভাব, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার, অনলাইনে লিঙ্গভিত্তিক আক্রমণ, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘তথ্যের অখণ্ডতা সম্মেলন ২০২৬’।

র‌বিবার (১৫ নভেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অপতথ্যের জাল ছিঁড়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ডেটাফুল।

​সম্মেলনের উদ্বোধন করেন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস ও তথ্য কমিশন গঠনের পরও প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের কাছে প্রত্যাশিত পরিচিতি পায়নি। এর পেছনে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্রের ঘাটতি মূল ভূমিকা রেখেছে। তবে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার তথ্য কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, বিশ্বের অন্যান্য দেশে তথ্য ও মানবাধিকার কমিশন শক্তিশালী হলেও বাংলাদেশে এসব প্রতিষ্ঠান তুলনামূলক দুর্বল অবস্থায় রয়েছে।

​ডেটাফুলের নির্বাহী পরিচালক পলাশ দত্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য ও ডয়েচে ভেলে একাডেমির প্রকল্প ব্যবস্থাপক জিমি আমির।

​দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশনের বিষয় ছিল ‘অপতথ্যের যুগে নির্বাচনি রাজনীতি’। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ আবিদুর রাজ্জাক খানের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী এমাদ উদ্দীন, ডেটাফুলের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বিশেষজ্ঞ মনিরুল হাসান, এনগেজমিডিয়ার প্রকল্প প্রধান রেজওয়ান ইসলাম এবং আলাপের বিশেষ প্রতিনিধি শেরিফ আল সায়ার। এ পর্বে বক্তারা নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচার, অপতথ্যের বিস্তার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​‘জেনজির চোখে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অপতথ্য’ শীর্ষক দ্বিতীয় অধিবেশনটি সঞ্চালনা করেন জিমি আমির। এতে আলোচনা করেন ডয়েচে ভেলে একাডেমির প্রকল্প ব্যবস্থাপক জোনায়েদ ইকবাল, প্রশিক্ষক নাইমুর রহমান, ফেলো মাইশা তাবাসসুম রিনতা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক হাসনা হেনা বর্ষা। তরুণ প্রজন্মের মধ্যে এআইয়ের ব্যবহার, অপতথ্য শনাক্ত করার কৌশল এবং এর সামাজিক প্রভাব নিয়ে তারা মতবিনিময় করেন।

​সম্মেলনের তৃতীয় অধিবেশনের বিষয় ছিল ‘তথ্যভিত্তিক আক্রমণ যখন লিঙ্গভিত্তিক আক্রমণ’। ভয়েসের উপপরিচালক মুশাররাত মাহেরার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সানজীদা আখতার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের তরুণ অধিকারকর্মী জীবন্তী নাওরুন, ভয়েসের প্রোগ্রাম অফিসার প্রিয়তা ত্রিপুরা এবং দ্য পোস্টের সম্পাদক ফারহানা রহমান। প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে অনলাইন হয়রানি, সাইবার বুলিং এবং নারী ও বিভিন্ন জনগোষ্ঠীর বিরুদ্ধে লিঙ্গভিত্তিক আক্রমণের বিষয়গুলো এই আলোচনায় গুরুত্ব পায়।

​চতুর্থ অধিবেশনের শিরোনাম ছিল ‘মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ না করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ’। টেক গ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজের সঞ্চালনায় এতে অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ড. সৈয়দ মুনতাসির রহমান, নেত্র নিউজের নির্বাহী সম্পাদক নাজমুল আহসান, ব্লাস্টের উপদেষ্টা প্রিয়া আহসান চৌধুরী এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের এ এইচ এম বজলুর রহমান। এআইয়ের ব্যবহার ও অপব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষার বিষয়টি এখানে জোরালোভাবে উঠে আসে।

​‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গণমাধ্যমে আস্থার স্বরূপ’ শীর্ষক পঞ্চম অধিবেশন সঞ্চালনা করেন সাংবাদিক গাজী নাসিরউদ্দিন আহমেদ। এতে বক্তব্য দেন এএফপির ডিজিটাল যাচাই সম্পাদক মোহাম্মদ ইয়ামিন, অধ্যাপক মো. সামসুল ইসলাম, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম এবং লেখক-সাংবাদিক শিবব্রত বর্মন। এআইয়ের এই যুগে সংবাদ যাচাই, তথ্যের নির্ভরযোগ্যতা এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখার উপায় নিয়ে তারা দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

​ষষ্ঠ ও সমাপনী অধিবেশনের বিষয় নির্ধারিত ছিল ‘অপতথ্য, সাংবাদিকের নিরাপত্তা এবং প্রকাশের অধিকার’। ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের প্রকল্প ব্যবস্থাপক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফ্রি প্রেস আনলিমিটেডের ফেনকে এলসক্যাম্প ও আকৃতি সারা সোয়াত, ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের পাকো পাঞ্জালাজান এবং ডেইলি স্টারের উপসম্পাদক অরুণ দেবনাথ। অপতথ্যের বর্তমান পরিবেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সংবাদ প্রকাশের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন তাঁরা।

​সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান। তিনি বলেন, দেশের নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ তথ্য কমিশন আগামী দিনে আরও অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, সম্মেলনটিতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল ডয়েচে ভেলে একাডেমি, ফ্রি প্রেস আনলিমিটেড, ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট, টেক গ্লোবাল ইনস্টিটিউট ও ভয়েস এবং গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

‘তথ্য কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে গণতান্ত্রিক সরকার’

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত