সংবাদ

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
ছবি : সংবাদ

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় চালক ও যাত্রীসহ আরও ১১ জন আহত হয়েছেন।

দুপুরে রায়পুরায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চালকসহ আরও ১১ জন যাত্রী আহত হয়েছেন। নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের মাহমুদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দুইটার দিকে নরসিংদীর আরশিনগর সিএনজি স্ট্যান্ড থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা রায়পুরার দিকে যাচ্ছিল। গাড়িটি হাসনাবাদ অতিক্রম করে মাহমুদনগর ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি সিএনজি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং অন্যটি উল্টে গিয়ে দুটি গাড়িরই অপূরণীয় ক্ষতি হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল শীলকে (৩৫) মৃত ঘোষণা করেন। নিহত উজ্জ্বল রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামের নারায়ণ চন্দ্র শীলের ছেলে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশানারা কবির জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় ১২ জন রোগী তাদের এখানে আসেন। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিরা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, আজ সকালেই শিবপুর উপজেলার শিবপুর কলেজগেট এলাকায় চলন্ত ইটবাহী ট্রলি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে মো. ছাব্বির মিয়া (১৯) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাব্বির উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।

একই দিনে সকালে বেলাব উপজেলার পাটুলি নদীপাড় এলাকায় ইটবাহী ট্রলির চাপায় আলিশা আক্তার নোহা (৩) নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। নিহত নোহা পাটুলি গ্রামের কাশেম মিয়ার মেয়ে।

মৃত্যুর এসব বিষয় নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া এবং বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত