গোপালগঞ্জ সীমান্তে মোংলা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাটে মধুমতী সেতু এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আহতদের মধ্যে স্থানীয় গাওলা গ্রামের মিলু মিয়া মোল্লার ছেলে বিএনপি নেতা রুমান মোল্লাকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর থেকেই মধুমতী সেতু এলাকায় মোল্লাহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে মশাল মিছিল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় পৌঁছালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষের কারণে প্রায় দুই ঘণ্টা মোংলা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জাকিরুল ইসলাম বলেন, ‘শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে মোল্লাহাটের মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় এলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।’
সংঘর্ষের পর মধুমতী সেতু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ প্রহরায় রাতে মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয় এবং আজ রোববার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন