সংবাদ
সংবাদ

বিদ্যুৎ: গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ, সব প্রতিষ্ঠানে চিঠি


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

বিদ্যুৎ: গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ, সব প্রতিষ্ঠানে চিঠি
ছ‌বি: সংগৃ‌হিত

বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

র‌বিবার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এতে বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ অবস্থায় এসব স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিদ্যুৎ বিভাগের উপ-সচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত চিঠিটি পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়ার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ বা সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


বিদ্যুৎ: গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ, সব প্রতিষ্ঠানে চিঠি

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

র‌বিবার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এতে বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ অবস্থায় এসব স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিদ্যুৎ বিভাগের উপ-সচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত চিঠিটি পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়ার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ বা সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়নি।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত