সংবাদ
সংবাদ

শ্রীপুরে অটোরিকশাচালক হত্যায় গ্রেপ্তার ৫

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

শ্রীপুরে অটোরিকশাচালক হত্যায় গ্রেপ্তার ৫
ছবি: সংবাদ

এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা থেকে চালক জাহিদ রহমানকে (২০) হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গাজীপুরের শ্রীপুরে এ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযানে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা অটোরিকশার খণ্ডিত অংশ এবং নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে তিনজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে আজ রোববার (২৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে জানিয়েছে পিবিআই।

সংবাদ সম্মেলনে পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, গ্রেপ্তার ইন্তাজ আলী ইন্তা (২৫) তাকে জানিয়েছেন যে তিনি একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণ পরিশোধের জন্যই অটোরিকশা ছিনতাইয়ের পথ বেছে নেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী অন্যদের সঙ্গে নিয়ে চালক জাহিদকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভাটিচন্নপাড়া গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে ইন্তাজ আলী ইন্তা (২৫), গাজীপুরের শ্রীপুর থানার ভামনগাঁও গ্রামের মোহাম্মদ আজাহারের ছেলে মো. হাবিবুল্লাহ (২৭), একই থানার কাজীপাড়া খাদ্যগুদামের পাশের শাহাবুদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেন ওরফে আলম (৩৪), কাপাসিয়া থানার নলীপলাশ গ্রামের সফর উদ্দিন ফকিরের ছেলে মো. জাহাঙ্গীর ফকির (৪২) এবং কালীগঞ্জ থানার বড়াইয়া পূর্বপাড়া এলাকার আমানুল্লাহ শেখের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে খলিল (৪০)।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, গত ২৫ নভেম্বর সন্ধ্যার পর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শ্রীপুরের বাসিন্দা জাহিদ রহমান। রাত পেরিয়ে গেলেও তিনি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ২৬ নভেম্বর সকাল ১১টার দিকে শ্রীপুর থানাধীন সাভারচালা পশ্চিমপাড়া এলাকার গজারি বনের জঙ্গলে তার লাশ পড়ে থাকার খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে জাহিদের লাশ শনাক্ত করেন স্বজনেরা; তার হাত-পা ও গলায় রশি বাঁধা ছিল এবং অটোরিকশাটি পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান শ্রীপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের মামলা করেন। পরে পিবিআই গাজীপুর জেলা মামলাটির তদন্তভার নেয়।

তদন্তে পিবিআই জানতে পারে, নিহত জাহিদ ও গ্রেপ্তার ইন্তাজ আলী পূর্বপরিচিত ছিলেন। ছিনতাইয়ের পরিকল্পনা থেকে ইন্তাজসহ অন্যরা তাকে লক্ষ্যবস্তু করেন। পরিকল্পনা অনুযায়ী ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গজারি বন থেকে লাকড়ি আনার কথা বলে ইন্তাজ চালক জাহিদকে ডাকবাংলোর মোড়ে আসতে বলেন। পরে ইন্তাজ ও হাবিব জাহিদের অটোরিকশায় উঠে তাঁকে গজারি বনের ভেতরে নিয়ে যান। সেখানে রশি দিয়ে হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তারা।

পরে অটোরিকশাটি বিক্রির জন্য আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। আলম, জাহাঙ্গীর ও খলিল অটোরিকশাটি সরিয়ে নেওয়া ও বিক্রির প্রক্রিয়ায় সহযোগিতা করেন। এ কাজে জড়িত ব্যক্তিদের মধ্যে অর্থ ভাগাভাগির বিষয়টিও তদন্তে পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই। 

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ২৭ নভেম্বর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ইন্তাজ আলী, হাবিবুল্লাহ ও জাহাঙ্গীর ফকির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, ‘গ্রেপ্তার ইন্তাজ আলী জানিয়েছে, এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে সে খুনের পথ বেছে নিয়েছে। একটি হত্যাকাণ্ডের পেছনে শুধু অপরাধীর ব্যক্তিগত সিদ্ধান্তই নয়, এর সঙ্গে সমাজের নানা অসংগতি ও বাস্তবতাও জড়িয়ে থাকতে পারে। ঋণের দায়, অপরাধপ্রবণতা, অবৈধভাবে ব্যাটারিচালিত অটোরিকশার বিস্তার এবং বনভূমি উজাড় করে এসব যানবাহনের চলাচল ও অপরাধ সংঘটনের সুযোগ তৈরি হওয়া - বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তবে কোনো আর্থিক সংকট বা সামাজিক বাস্তবতাই হত্যাকাণ্ডের অজুহাত হতে পারে না। একজন নিরীহ তরুণ অটোরিকশাচালককে হত্যা করে তার জীবিকা কেড়ে নেওয়া অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।’

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের ভূমিকা এবং ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

শ্রীপুরে অটোরিকশাচালক হত্যায় গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত