সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট বেনেডিক্টে ফাসমারের সাক্ষাৎ

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট  বেনেডিক্টে ফাসমারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছান। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে টেলিনর গ্রুপের সিইও সঙ্গে তার এই বৈঠক শুরু হয়।

সাক্ষাৎকালে টেলিনর গ্রুপের শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামো নির্মাণে তাদের সংস্থার আগ্রহ চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। বৈঠকে টেলিনরের পক্ষ থেকে বাংলাদেশে তাদের বিনিয়োগ ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়।

উল্লেখ্য, বেনেডিক্টে শিলব্রেড ফাসমার টেলিনর গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার গুরুত্বপূর্ণ এক সফর। দেশের ডিজিটাল সংযোগ ত্বরান্বিত করতে এই সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করছে।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট বেনেডিক্টে ফাসমারের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছান। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে টেলিনর গ্রুপের সিইও সঙ্গে তার এই বৈঠক শুরু হয়।

সাক্ষাৎকালে টেলিনর গ্রুপের শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামো নির্মাণে তাদের সংস্থার আগ্রহ চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। বৈঠকে টেলিনরের পক্ষ থেকে বাংলাদেশে তাদের বিনিয়োগ ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়।

উল্লেখ্য, বেনেডিক্টে শিলব্রেড ফাসমার টেলিনর গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার গুরুত্বপূর্ণ এক সফর। দেশের ডিজিটাল সংযোগ ত্বরান্বিত করতে এই সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করছে।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত