সংবাদ

১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে উত্তরের কোরবানির বর্জ্য: ডিএনসিসি প্রশাসক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৩:২৬ পিএম

১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে উত্তরের কোরবানির বর্জ্য: ডিএনসিসি প্রশাসক

​আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সরকারের বেঁধে দেওয়া এই সময়ের আগেই ঢাকা উত্তর সিটিকে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি।

​আজ বৃহস্পতিবার (২৮ মে) সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে আমিন বাজার স্যানিটারি ল্যান্ডফিলে কোরবানির পশুর বর্জ্য স্থানান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

​ডিএনসিসি প্রশাসক বলেন, “ঈদুল আজহার দিন দুপুর ২টা থেকে রাত ২টা—অর্থাৎ ১২ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে। শুধু ঈদের দিনই নয়, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনের পশুর বর্জ্যও একই নিয়মে ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হবে।”

​তিনি আরও জানান, বর্জ্য অপসারণের এই পুরো কার্যক্রমটি একটি বিশেষ ‘মনিটরিং সেল’ সরাসরি তদারকি করবে। শতভাগ সফলতার সাথে কাজ শেষ করতে ডিএনসিসির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

​এর আগে গত মঙ্গলবার (২৬ মে) ডিএনসিসি নগরভবনে আয়োজিত এক মতবিনিময় সভায়ও একই দৃঢ়তা প্রকাশ করেছিলেন প্রশাসক। তিনি বলেছিলেন, নগরীকে সম্পূর্ণ দুর্গন্ধমুক্ত করতে ইতিমধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের আগেই উত্তর সিটি এলাকা পরিষ্কার করা সম্ভব হবে।

​কোরবানি ঈদে ঢাকাবাসীকে স্বস্তি দিতে এবং পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরবাসীকেও সচেতন থাকার ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে সিটি করপোরেশনের পক্ষ থেকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে উত্তরের কোরবানির বর্জ্য: ডিএনসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

​আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সরকারের বেঁধে দেওয়া এই সময়ের আগেই ঢাকা উত্তর সিটিকে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি।

​আজ বৃহস্পতিবার (২৮ মে) সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে আমিন বাজার স্যানিটারি ল্যান্ডফিলে কোরবানির পশুর বর্জ্য স্থানান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

​ডিএনসিসি প্রশাসক বলেন, “ঈদুল আজহার দিন দুপুর ২টা থেকে রাত ২টা—অর্থাৎ ১২ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে। শুধু ঈদের দিনই নয়, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনের পশুর বর্জ্যও একই নিয়মে ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হবে।”

​তিনি আরও জানান, বর্জ্য অপসারণের এই পুরো কার্যক্রমটি একটি বিশেষ ‘মনিটরিং সেল’ সরাসরি তদারকি করবে। শতভাগ সফলতার সাথে কাজ শেষ করতে ডিএনসিসির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

​এর আগে গত মঙ্গলবার (২৬ মে) ডিএনসিসি নগরভবনে আয়োজিত এক মতবিনিময় সভায়ও একই দৃঢ়তা প্রকাশ করেছিলেন প্রশাসক। তিনি বলেছিলেন, নগরীকে সম্পূর্ণ দুর্গন্ধমুক্ত করতে ইতিমধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের আগেই উত্তর সিটি এলাকা পরিষ্কার করা সম্ভব হবে।

​কোরবানি ঈদে ঢাকাবাসীকে স্বস্তি দিতে এবং পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরবাসীকেও সচেতন থাকার ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে সিটি করপোরেশনের পক্ষ থেকে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত