চিত্রনায়িকা ইয়ামিন হক ববির রাজধানীর কাফরুলের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) রাতে সেনপাড়া পর্বতা, পূর্ব মনিপুরে তার স্থায়ী ঠিকানার বাসা থেকে প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণালংকার, ঘড়ি ও নগদ অর্থ চুরি হয়ে গেছে।
এ ঘটনায় কাফরুল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক। তিনি বলেন, ‘আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’
নায়িকা ববি সোমবার (২৫ মে) শুটিংয়ের কাজে বাসা থেকে বের হন। পরদিন মঙ্গলবার রাতে তার গৃহপরিচারিকা লাকি (৫৮) মোবাইল ফোনে তাকে চুরির খবর দেন।
ববি তাৎক্ষণিক বাড়ি ফিরে দেখেন, বেডরুমের তিনটি আলমারির মধ্যে একটি খোলা। বেডরুমের জানালা ও বারান্দার দুটি গ্রিল কাটা। পুরো ঘর তল্লাশি করে তিনি চুরি যাওয়া মালামালের তালিকা তৈরি করেন।
যেসব মালামাল চুরি হয়েছে সেগুলো হলো-স্বর্ণের চুড়ি ৫ জোড়া (৩০ লাখ টাকা),স্বর্ণের কানের দুল ৭ জোড়া (১০ লাখ টাকা), স্বর্ণের নেকলেস ৩টি (৩ লাখ টাকা), স্বর্ণের লকেট ৮টি (২ লাখ টাকা), স্বর্ণের চেইন ১২টি (২৮ লাখ টাকা), ডায়মন্ডের নাকফুল ৭টি (২ লাখ ৫০ হাজার টাকা), বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ৫টি (৪ লাখ ২০ হাজার টাকা) ও নগদ অর্থ (৬ লাখ টাকা)। সবমিলিয়ে চুরি হওয়া সম্পদের আনুমানিক মূল্য ৮৫ লাখ ৭০ হাজার টাকা।
ঘটনার পর নায়িকা ববি বলেন, ‘আমার আম্মা হজে গিয়েছেন। বোনেরা সবাই অস্ট্রেলিয়ায় থাকে। আমি শুটিংয়ে গিয়েছিলাম। খবর শুনে এসে দেখি এই অবস্থা।’তিনি আরও বলেন, ‘চুরির ঘটনা জানার পরই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। তারা আশ্বস্ত করেছেন, খুব দ্রুতই এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।’
ঘটনাস্থল পরিদর্শন করেছে কাফরুল থানা পুলিশ। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোর শনাক্তে তদন্ত চলছে।

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন