সংবাদ

বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১২:১০ পিএম

বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান

ঈদুল আজহা উপলক্ষে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সকালে (২৮ মে) রাজধানীর শেরে-বাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। 

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

 প্রধানমন্ত্রী তারেক রহমান সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।

এরপর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন।  

এছাড়াও রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।  

পরে, বনানীর সামরিক কবরস্থানে নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও মরহুম মাহবুব আলী খানের কন্যা ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। 

সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।▫️

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত