সংবাদ

চাঁদপুর পুলিশ লাইন্সে ঈদের জামাত অনুষ্ঠিত

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০২:৫২ পিএম

চাঁদপুর পুলিশ লাইন্সে ঈদের জামাত অনুষ্ঠিত
ঈদের নামাজ শেষে পুলিশ লাইন্স মাঠে মুসল্লিরা কোলাকুলি করছেন। ছবিঃ সংবাদ

চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় বিপুলসংখ্যক মুসল্লির সঙ্গে এই মাঠে ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল প্রার্থনা করা হয়।

নামাজ ও মোনাজাত শেষে পুলিশ সুপার মো. রবিউল হাসান উপস্থিত সব পুলিশ কর্মকর্তা, সদস্য এবং সাধারণ মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

চাঁদপুর পুলিশ লাইন্সে ঈদের জামাত অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় বিপুলসংখ্যক মুসল্লির সঙ্গে এই মাঠে ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল প্রার্থনা করা হয়।

নামাজ ও মোনাজাত শেষে পুলিশ সুপার মো. রবিউল হাসান উপস্থিত সব পুলিশ কর্মকর্তা, সদস্য এবং সাধারণ মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত