সংবাদ

প্রাইভেট স্কুলগুলোর শিক্ষক নিয়োগের গাইডলাইন নিজেরাই ঠিক করবে: প্রধানমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পিএম

প্রাইভেট স্কুলগুলোর শিক্ষক নিয়োগের গাইডলাইন নিজেরাই ঠিক করবে: প্রধানমন্ত্রী

দেশে যেসব প্রাইভেট স্কুল রয়েছে সেগুলোতে শিক্ষক নিয়োগের গাইডলাইন প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষই নির্ধারণ করবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। আজ বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত বিএনপি'র সংসদ সদস্য (এমপি)  হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকদের জন্য ইংরেজি বিষয়ের উপর ব্যবস্থা হবে কিনা, হুম্মাম কাদের চৌধুরীর এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহারে প্রাথমিক শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কথা বলা হয়েছে।

তারেক রহমান বলেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে ইংরেজি বিষয়ের প্রশিক্ষণ পেয়েছেন এক লক্ষ ৩০ হাজার শিক্ষক।

প্রধানমন্ত্রী সংসদকে, জানান আগামী পহেলা জুলাই থেকে দেশে পাঁচ বছর মেয়াদী 'পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি' সরকার শুরু করতে যাচ্ছে।

প্রাইভেট স্কুলগুলিতে শিক্ষক নেওয়ার ক্ষেত্রে সরকারের কোন গাইডলাইন নেই। এ ব্যাপারে বর্তমান সরকার কি কোন উদ্যোগ নেবে- হুম্মাম কাদের চৌধুরীর এই সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু সেটা প্রাইভেট স্কুল, তারা নিজেরাই ঠিক করবে তবে প্রাইভেট স্কুলে শিক্ষক নিয়োগের গাইডলাইন। তবে এ ব্যাপারে আপনার কোন পরামর্শ থাকলে সরকার এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

প্রাইভেট স্কুলগুলোর শিক্ষক নিয়োগের গাইডলাইন নিজেরাই ঠিক করবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

দেশে যেসব প্রাইভেট স্কুল রয়েছে সেগুলোতে শিক্ষক নিয়োগের গাইডলাইন প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষই নির্ধারণ করবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। আজ বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত বিএনপি'র সংসদ সদস্য (এমপি)  হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকদের জন্য ইংরেজি বিষয়ের উপর ব্যবস্থা হবে কিনা, হুম্মাম কাদের চৌধুরীর এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহারে প্রাথমিক শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কথা বলা হয়েছে।

তারেক রহমান বলেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে ইংরেজি বিষয়ের প্রশিক্ষণ পেয়েছেন এক লক্ষ ৩০ হাজার শিক্ষক।

প্রধানমন্ত্রী সংসদকে, জানান আগামী পহেলা জুলাই থেকে দেশে পাঁচ বছর মেয়াদী 'পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি' সরকার শুরু করতে যাচ্ছে।

প্রাইভেট স্কুলগুলিতে শিক্ষক নেওয়ার ক্ষেত্রে সরকারের কোন গাইডলাইন নেই। এ ব্যাপারে বর্তমান সরকার কি কোন উদ্যোগ নেবে- হুম্মাম কাদের চৌধুরীর এই সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু সেটা প্রাইভেট স্কুল, তারা নিজেরাই ঠিক করবে তবে প্রাইভেট স্কুলে শিক্ষক নিয়োগের গাইডলাইন। তবে এ ব্যাপারে আপনার কোন পরামর্শ থাকলে সরকার এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত