সংবাদ
সংবাদ

‘কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যেই উপ-নির্বাচন’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

‘কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যেই উপ-নির্বাচন’

শারীরিক অসুস্থতার কারণে বিএনপির সংসদ সদস্য মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় কিশোরগঞ্জ-৩ (তাড়াইল ও করিমগঞ্জ) আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে আগামী ৯০ দিনের মধ্যেই এই আসনে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আসনটি শূন্য হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। শারীরিক অসুস্থতার কারণে মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় গত ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য বলে গণ্য হচ্ছে। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার ৯০ দিন অর্থাৎ আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সেখানে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ উপনির্বাচনের বিষয়ে বলেন, ‘সংবিধানে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। আমরা সেই আইন মেনেই চলব। আমরা ৯০ দিনের মধ্যেই কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করব।’ তিনি জানান, উপনির্বাচনের তফসিল নিয়ে কমিশন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। বুধবার এ বিষয়ে কমিশনে আলোচনা হবে।

তবে উপনির্বাচনের সময় নির্ধারণে ইসির সামনে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার। এর আগে ডিসেম্বরের শুরুতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, যার ভোট গ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি ও ৪ ফেব্রুয়ারি। যদিও ইসি এখনো ধাপভিত্তিক ইউপির তালিকা প্রকাশ করেনি। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও বিশ্ব ইজতেমার বিষয়টিকেও উপনির্বাচনের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নিচ্ছে কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এই উপনির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘তফসিল ঘোষণার আগে সার্বিক বিষয়ে পর্যালোচনা করা হবে। এমনও হতে পারে, ওই এলাকায় ইউনিয়ন পরিষদের নির্বাচন আমরা নাও করতে পারি। যথাসময়ে কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

সব দিক বিবেচনা করে উপযুক্ত সময় নির্ধারণ করা হবে এবং ৯০ দিনের মধ্যেই নির্বাচনের আয়োজন সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

‘কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যেই উপ-নির্বাচন’

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত