যাত্রা ও সার্কাসের নামে অশ্লীলতা, মাদক বা জুয়ার আসর বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ‘সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে’ তৌহিদী জনতা বা অন্য কোনো নামে কেউ বাধা দিলে সরকার সেটিও প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘তৌহিদী জনতার নাম দিয়ে নানা রকম অনুষ্ঠানের বিরুদ্ধে কিছু মানুষের একধরনের প্রচার আছে। যারা তৌহিদী জনতার নামে এসব করছে, তাদের উদ্দেশে বলতে চাই, প্রকৃত তৌহিদী জনতার আসলে এ ধরনের কাজ করার কথা নয়, তারা হামলা করতে যেতে পারে না।’
যেখানে অন্যায় ঘটছে না, সেসব সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড সরকার নিশ্চিতভাবেই হতে দেবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘নানা নাম নিয়ে যারা এগুলোতে বাধা দিতে আসবেন, সরকার তাদের নিশ্চয়ই প্রতিহত করবে।’
সাংস্কৃতিক ঐতিহ্য ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে যাত্রা ও সার্কাসের বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তবে এর আড়ালে অশ্লীলতা ও জুয়া নিয়ে তিনি সতর্ক করে দেন। জাহেদ উর রহমান বলেন, ‘আমরা যাত্রা বা সার্কাসকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তবে এখানে দুটি সংকট আছে। প্রথমত এগুলোর সঙ্গে একধরনের অশ্লীলতা জড়িয়ে পড়েছে, দ্বিতীয়ত জুয়া। বাংলাদেশে জুয়া সাংবিধানিকভাবে নিষিদ্ধ ও বেআইনি। অফলাইনে বা অনলাইনে কোথাও কেউ জুয়া খেললে তিনি মূলত অপরাধ করছেন।’
যাত্রা ও সার্কাস দলগুলোর সঙ্গে সরকারের একাধিক বৈঠক হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, তাদের কাছে স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে যে, সুস্থভাবে যাত্রা ও সার্কাস করলেই কেবল তা চলতে দেওয়া হবে। অশ্লীল নৃত্য ও জুয়া বাদ দিয়ে এগুলো চালিয়ে লাভবান হওয়া সম্ভব কি না, সরকারের এমন প্রশ্নের জবাবে দলগুলো দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে এটি সম্ভব।
এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ এসব নিয়ম ভঙ্গ করলে, কোনো অবৈধ কাজ, অশ্লীলতা, মাদক বা জুয়ার মতো বিষয় যুক্ত থাকলে সংশ্লিষ্ট দলকে ভবিষ্যতে আর বিবেচনা করা হবে না; তাদের নিষিদ্ধ করা হবে।
তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপরও জোর দেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষকে শুধু বিনোদনই দেয় না; তরুণদের নানা রকম বিপথে যাওয়ার যে প্রবণতা রয়েছে, তা থেকেও তাদের বের করে আনতে সাহায্য করবে বলে আমরা মনে করি।’

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন