চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মানী দেবে সরকার। তবে আপাতত মসজিদের খতিবদের এই কর্মসূচির আওতায় আনার কোনো পরিকল্পনা নেই। জাতীয় সংসদে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এসব তথ্য জানান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদের অধিবেশনে জামালপুর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, তিন হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জায় কর্মরত ধর্মীয় ব্যক্তিরা এই সম্মানী পাবেন। তবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এই কর্মসূচির আওতায় থাকলেও খতিবেরা আপাতত এর বাইরে থাকছেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সম্মানী পাওয়া এসব ধর্মীয় ব্যক্তিকে পর্যায়ক্রমে প্রশিক্ষণও দেওয়া হবে।
সম্মানী পাওয়ার এ তালিকা তৈরিতে বিরোধী দলের প্রতিনিধিদের না রাখার অভিযোগ তুলেছেন যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. গোলাম রছুল। সংসদে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম বাছাইয়ের কমিটিতে বিরোধী দলের কোনো প্রতিনিধি রাখা হয়নি। সরকারি দলের লোকজন নিজেদের মতো করে তালিকা তৈরি করেছেন। এ নিয়ে সংবাদ সম্মেলন করেও কোনো প্রতিকার পাননি তিনি।
ভবিষ্যতে বাছাই কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিদের রাখা হবে কি না, এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘সরকারের স্বচ্ছতার কোনো অভাব নেই।’
পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগারের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী সংসদকে জানান, আগামী ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। হজের খরচ কমানোর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি।
নোয়াখালী-৫ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের জন্য প্রকল্প তৈরির কাজ চলছে। প্রকল্পটি অনুমোদন পাওয়ার পর এর বাস্তবায়নের সময় নির্ধারণ করা হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কোরআনের অর্থ শেখানোর ব্যবস্থা করতে সরকার চেষ্টা করবে।
এ ছাড়া সংসদে আজান দেওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের প্রস্তাব দেন সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। তবে প্রশ্নটি স্পষ্ট নয় জানিয়ে ধর্মমন্ত্রী তাকে এ বিষয়ে লিখিত নোটিশ দেওয়ার পরামর্শ দেন।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন