শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে শুরু হওয়া আন্দোলন ক্রমেই গাজীপুরের শিল্পাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে মোড় নিচ্ছে। শ্রমিক অসন্তোষকে পুঁজি করে একটি মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ, কারখানায় হামলা ও শ্রমিকদের মারধরের ঘটনায় শিল্পাঞ্চলে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
এতে একদিকে শ্রমিকদের স্বাভাবিক কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে উৎপাদন ও পণ্য রপ্তানির কার্যক্রম। পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার গাজীপুরের শিল্পাঞ্চলের প্রায় ৮০ শতাংশ কারখানা ছুটি ঘোষণা করেছে। এ পর্যন্ত ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভে নামেন। মহানগরীর ছয়দানা, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, নাওজোরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন।
পরে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, ভবানীপুর এবং শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। হাজারো শ্রমিকের উপস্থিতিতে বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শ্রমিকেরা সর্বনিম্ন মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছেন। তবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বক্তব্যে উঠে এসেছে, শ্রমিকদের মজুরি দাবির পাশাপাশি কিছু এলাকায় নতুন করে হামলা, মারধর ও পাল্টা প্রতিবাদের ঘটনাও পরিস্থিতিকে জটিল করে তুলছে।
অভিযোগ রয়েছে, বহিরাগত ব্যক্তিরা কয়েকটি কারখানায় প্রবেশ করে শ্রমিকদের মারধর করেছেন। এসব ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ফলে কোথাও কোথাও মূল মজুরি আন্দোলনের পাশাপাশি হামলার প্রতিবাদকে কেন্দ্র করে নতুন করে অবরোধ ও বিক্ষোভের সৃষ্টি হয়।
মাওনা রেম অ্যাপারেলস কারখানায় বহিরাগত ব্যক্তিদের প্রবেশ করে কর্মরত শ্রমিকদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে কেন তাদের মারধর করা হলো, তার বিচার দাবি করে সড়কে অবস্থান নেন। বাঘেরবাজার ও ভবানীপুর এলাকায় সিলিকন ও মন্ডল গ্রুপের কয়েকটি কারখানার শ্রমিকদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়।
একপর্যায়ে এসব এলাকার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে শ্রমিকদের একাংশ উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এদিকে মহানগরের ভোগড়া এলাকায় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের সময় দৈনিক কালবেলার গাজীপুরের সাংবাদিক মামুন আহত হন। গ্রেনেডটি তার বাম পায়ে আঘাত করলে পায়ের একটি বড় অংশের মাংস উঠে যায়।
তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আহত হওয়ার ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
অন্যদিকে ভোগড়া বাইপাস, নাওজোর, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকার পরিস্থিতি দুপুরের দিকে স্বাভাবিক হয়ে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে বিভিন্ন স্থানে শ্রমিকদের নতুন করে জড়ো হওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, স্থায়ীভাবে কোনো কারখানা বন্ধ হয়ে যাচ্ছে না। কোনো কোনো কারখানা সাময়িকভাবে বন্ধের নোটিশ দিলেও পরবর্তী সময়ে আবার চালু করা হচ্ছে। কারণ, কারখানাগুলোর সঙ্গে পণ্য রপ্তানি ও নির্ধারিত সময়ে চালান পাঠানোর বিষয় জড়িত।
তিনি বলেন, শুরুতে শ্রমিকেরা নিজেদের অধিকার আদায়ের দাবিতে আন্দোলন করলেও বর্তমানে বিভিন্ন স্থানে শ্রমিকদের ওপর হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদেও তাঁরা সড়কে নামছেন। বিভিন্ন গার্মেন্টস কারখানায় বহিরাগত ব্যক্তিদের প্রবেশ করে শ্রমিকদের মারধরের খবর পাওয়া যাচ্ছে। কোনো কারখানায় শ্রমিকদের মারধর করা হলে তারা এর বিচার চাইতে সড়কে অবস্থান নিচ্ছেন। এ ধরনের ঘটনা শ্রমিক অসন্তোষকে আরও জটিল করে তুলছে।
জেলা প্রশাসক বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে,একই সঙ্গে কোনো পক্ষ যেন পরিস্থিতির সুযোগ নিয়ে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকেই মহানগর পুলিশ, শিল্প পুলিশ, র্যাব, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল। সকালে অনেক কারখানায় ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা কর্মস্থল থেকে বের হয়ে বিভিন্ন স্থানে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও বিশৃঙ্খলার চেষ্টা করেন।
গাজীপুর চৌরাস্তা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাসসহ বিভিন্ন এলাকায় তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টা ও তাৎক্ষণিক পদক্ষেপে এসব স্থানে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ছিল এবং সড়কে কোনো প্রতিবন্ধকতা ছিল না।
পুলিশ কমিশনার আরও বলেন, মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়ে সরকার কাজ করছে। এরপরও পরিকল্পিতভাবে গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তাদের ধারণা। তিনি একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বলেন, একটি গোষ্ঠীর উসকানিতে কিছু শ্রমিক অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছেন।
তবে অধিকাংশ শ্রমিক কাজ করতে আগ্রহী। কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকেরা যেন বাইরে এসে আবারও সড়ক অবরোধ বা বিশৃঙ্খলায় জড়াতে না পারেন, সে জন্য পুলিশ সারাদিন সতর্ক থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ আনসার বাহিনীর ডেপুটি ডিরেক্টর মো. আশিকুজ্জামান জানান, মঙ্গলবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে আসেন। তাদের মধ্যে কয়েকজনকে রাজনৈতিক স্লোগান দিতেও শোনা যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন।
শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার নতুন করে আরও ৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে একই কারণে ৩৬টি কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে এ পর্যন্ত ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে জেলা প্রশাসক জানিয়েছেন, এসব কারখানার বন্ধের নোটিশ মানেই স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া নয়,পণ্য রপ্তানির চালানসহ বিভিন্ন বিষয় বিবেচনায় কোনো কোনো কারখানা সাময়িকভাবে বন্ধ রেখে পরে আবার চালু করা হচ্ছে।
এ ছাড়া নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চলের প্রায় ৮০ শতাংশ কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করেছে। ফলে বিপুলসংখ্যক শ্রমিক কর্মস্থলে যেতে পারেননি এবং শিল্প উৎপাদন কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ, মহানগর পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মঙ্গলবার মোট ২৬ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ২৫ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখা, কারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোঃ আমজাদ হোসাইন জানান, সকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোর এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে বাঘেরবাজার, ভবানীপুর ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাওনা রেম অ্যাপারেলস কারখানায় বহিরাগতদের প্রবেশ করে শ্রমিকদের মারধরের ঘটনার পর শ্রমিকেরা সড়কে অবস্থান নেন বলেও জানান তিনি।
শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি আন্দোলনের নামে সড়ক অবরোধ, হামলা, ভাঙচুর কিংবা জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই শিল্পাঞ্চলের সংকট সমাধানের পথ হতে পারে না। একই সঙ্গে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।
শ্রমিকদের দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধান, কারখানায় হামলা ও মারধরের অভিযোগ তদন্ত এবং উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। সংশ্লিষ্টদের মতে, শ্রমিক, মালিক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগেই গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন